বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উক্ত নেতার অবদান মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উক্ত নেতা অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অবদান ছিল অপরিসীম। তার রাজনৈতিক অবদান ছিল এদেশের জন্য এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। তার সারা জীবন কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এ লক্ষ্য নিয়ে তিনি ১৯৪৮ সালের ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অবদান রাখেন।তাছাড়া ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারির লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ ছয় দফা দাবি তুলে ধরেন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের চব্বিশ বছরের মধ্যে বারো বছর তিনি কারাগারে কাটিয়েছেন। আন্দোলন সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দেন। রেসকোর্স ময়দানে তিনি ঘোষণা করেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" তার আহবানে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা ছিনিয়ে আনে। অতএব বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনন্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উক্ত নেতার অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর