উদ্দীপকে উল্লিখিত আন্দোলন বাংলাদেশ অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করেছে - তোমার মতামত দাও।
উত্তর: আন্দোলন তথা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করছে বলে আমি মনে করি। ভাষা আন্দোলন শুরুতে কেবলই ভাষাকেন্দ্রিক একটি সাংস্কৃতিক আন্দোলন থাকলেও অচিরেই তার রাজনৈতিক আন্দোলনের পরিণত হয়।এটি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম পদক্ষেপ। কেননা, এর মাধ্যমেই ভাষাভিত্তিক চেতনার বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও স্বতন্ত্র অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। ভাষা আন্দোলনের জয় অর্জিত হওয়ার অনুপ্রেরণায় বিভিন্ন সাম্প্রদায়িক ছাত্র ও রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ভাষা আন্দোলনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা তাদের ন্যায়সংগত অধিকার আদায়ের দাবি উপস্থাপনের সৎ সাহস অর্জন করে। এর প্রত্যক্ষ ফল হল ১৯৫৪ এ নির্বাচনে ২১ দফাভিত্তিক কর্মসূচি। তাছাড়া ভাষা আন্দোলন বাঙ্গালীদের রক্তের বিনিময়ে জাতীয়তা আদায়ের শিক্ষা দেয়। সেই সাথে বাঙালি জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের সুদৃঢ় প্রেরণা লাভ করে। একুশে ফেব্রুয়ারি বিয়োগান্তক ঘটনায় বাংলার বুদ্ধিজীবী সমাজ সংগ্রামী চেতনা জেগে ওঠে। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী নির্বিশেষে সর্বস্তরের জনগণের মধ্যে এক বৈপ্লবিক চেতনার উন্মেষ ঘটে, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা যোগায়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লেখিত আন্দোলন তথা ভাষা আন্দোলন বাংলাদেশ অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আন্দোলন বাংলাদেশ অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ কর…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর