উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ আছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনে সাদৃশ্য রয়েছে। ১৯৭০ সালের নির্বাচন পূর্ববাংলার জনতার বিজয় নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরি করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ ও পিপলস পার্টিসহ আর ও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে । ১৯৭০ সালের এ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সর্বমোট ১৬৭ টি আসন লাভ করে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসল লাভ করে। অপরপক্ষে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি ৮৮ টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগের এ জয়ে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে এবং বাঙ্গালীদের হাতে শাসন ক্ষমতা ছেড়ে না দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হন। এ ষড়যন্ত্র স্বরূপ তারা ১৯৭১ সালে ২৫ মার্চ এদেশের সাধারণ জনগণের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। এ প্রেক্ষিতেই বিজয়ী দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দেয়। উদ্দীপাকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের শাসকদের জুলুম, শোষণ ও নির্যাতনের প্রতিবাদে জনগণ সোচ্চার হলে দীর্ঘ দুই বছর পর প্রথম সাধারণ নির্বাচনে একটি জনপ্রিয় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সরকার ক্ষমতা হস্তান্তর না করায় বিজয়ী দলের নেতা স্বাধীনতা ঘোষণা করেন। বিষয়টি আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ অতএব বলা যায়, উল্লেখিত নির্বাচনের সাথে আমার পাঠ্যবই ১৯৭০ সালের নির্বাচনের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ আছে? ব্যাখ্যা কর
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর