উদ্দীপকে মহান নেতার কর্মসূচি কি তোমার পঠিত কোন কর্মসূচিকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মহান নেতার কর্মসূচি আমার পঠিত ঐতিহাসিক ৬ দফা কর্মসূচিকে স্মরণ করিয়ে দেয়। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনসাধারণের ওপর নানা অত্যাচার, অবিচার, শোষণ ও বঞ্চনা শুরু করে। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বেসামরিক ও সামরিক চাকরি, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতিসহ সবক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পাহাড়সম বৈষম্য সৃষ্টি করে। বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকারের দাবিকে সামনে রেখে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। এ দাবি বা কর্মসূচি ছিল পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিস্বরূপ। পাকিস্তানের শাসনকাঠামোতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবির পটভূমিকায় ৬ দফার গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক। ৬ দফা ছিল মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। উদ্দীপকের তথ্যানুযায়ী, 'ক' ও 'খ' দুটি অঞ্চল নিয়ে 'প' রাষ্ট্রটি গঠিত হয়েছে। তবে 'ক' অঞ্চলের শাসক দ্বারা 'খ' অঞ্চলের জনগণ নানাভাবে অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছিল। এই অত্যাচার ও নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে 'খ' অঞ্চলের একজন মহান নেতা জনসম্মুখে কিছু কর্মসূচি উত্থাপন করেন। এখানে বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত ১৯৬৬ সালের ৬ দফার প্রতি ইঙ্গিত করা যায়। কেননা উদ্দীপকের 'খ' অঞ্চলের মহান নেতার মতো বঙ্গবন্ধুও পূর্ব পাকিস্তানের জনগণকে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার ও বৈষম্যমূলক নীতির হাত থেকে মুক্ত করার জন্য ৬ দফা দাবি উত্থাপন করেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মহান নেতার কর্মসূচি কি তোমার পঠিত কোন কর্মসূচিকে স্মরণ করি…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর