৭ মার্চের ভাষণের সাংবিধানিক গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ একটি অতীব তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক প্রামাণিক দলিল। ২০১৭ সালে ইউনেস্কো এ ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার' এর স্বীকৃতি দিয়েছে। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছেন। তিনি বাংলার মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির কথা বলেছেন। একই সঙ্গে এ ভাষণে তিনি বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকারের দাবি তুলেছেন। সবশেষে বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণে ধর্মনিরপেক্ষতার উল্লেখ করেছেন । তিনি তাঁর বাঙালি জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় হিন্দু-মুসলিম সবার কথাই বলেছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব বিবেচনায় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে এ ভাষণটিকে পঞ্চম তফসিলভুক্ত করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
৭ মার্চের ভাষণের সাংবিধানিক গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর