হ্যাঁ, উদ্দীপকের নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য রয়েছে।
১৯৫৪ সালের নির্বাচনকালীন পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল । তখন পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনাও করত মুসলিম লীগ। ১৯৫৪ সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এরই প্রেক্ষিতে মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরেবাংলা এ. কে. ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেজাম-ই-ইসলামি পার্টি এবং হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল 'নৌকা'। পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। ১৯৫৪ সালের নির্বাচন পূর্ব বাংলার মুক্তিসংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এ নির্বাচন ছিল পূর্ব বাংলার মানুষের এক 'ব্যালট বিপ্লব'। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটে।
উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের স্বাধীনতার প্রায় সাত বছর পর অনুষ্ঠিত একটি প্রদেশের প্রথম নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনেও এ ঘটনার প্রতিফলন দেখা যায়।