শেয়ারFacebookWhatsApp

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

উত্তর: প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশগুলোর নিজস্ব স্বাধীন শাসনব্যবস্থাকে বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল। এতে প্রাদেশিক স্বায়ত্তশাসন তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল প্রথমত, সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি প্রদেশ আত্মনির্ভরশীল হবে। মোটকথা প্রদেশগুলোর সুনির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্তি এবং প্রাদেশিক সরকারের দায়িত্বশীল হওয়াই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

উদ্দীপক

'ক' রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে বাদ দিয়ে ৫ম স্থানীয় ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে।

Rajshahi · 2019

উত্তর

পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে তাই ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত।

উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশগুলোর নিজস্ব স্বাধীন শাসনব্যবস্থাকে বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল। এতে প্রাদেশিক স্বায়ত্তশাসন তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল প্রথমত, সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি প্রদেশ আত্মনির্ভরশীল হবে। মোটকথা প্রদেশগুলোর সুনির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্তি এবং প্রাদেশিক সরকারের দায়িত্বশীল হওয়াই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ভাষা আন্দোলনের মিল রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬ শতাংশ লোকেরই মুখের ভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ৫ম স্থানীয় ভাষা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। মুহাম্মদ আলী জিন্নাহ এবং খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। পূর্ব পাকিস্তানের ছাত্র ও তরুণ সমাজ এ ঘোষণার প্রতিবাদ জানায় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারা পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণা দেয় । এ কর্মসূচিকে বানচাল করার জন্য শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করে । কিন্তু ঢাকায় ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি করলে শহিদ হন বরকত, জব্বার, রফিকসহ আরো অনেকে। ফলে ভাষা আন্দোলন আরো বেগবান হয়। এ আন্দোলনের ফলশ্রুতিতে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। উদ্দীপকেও দেখা যায়, 'ক' রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে বাদ দিয়ে সরকার ৫ম স্থানীয় ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। জনগণ সরকারের এ সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়ে। সুতরাং তাদের এ বিক্ষোভ ও আন্দোলনের সাথে বাঙালির ১৯৫২ সালের ভাষা আন্দোলন সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত আন্দোলন অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি সংস্কৃতি ও চেতনার বহিঃপ্রকাশ। এই আন্দোলন বাংলার রাজনৈতিক ইতিহাসে ব্যাপক প্রভাব ফেললেও মূলত এটি ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন। একটি দেশ বা অঞ্চলের সংস্কৃতির সবচেয়ে বড় নিয়ামক হলো ভাষা। মূলত ভাষাকে কেন্দ্র করেই গড়ে ওঠে সংস্কৃতি। আর সেই ভাষার ওপর আঘাত করা মানে সংস্কৃতির ওপরই আঘাত করা। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসকচক্র সেই কাজটাই করেছিল। তারা ৫৬.৪০ শতাংশ মানুষের ভাষা বাংলাকে বারবার উপেক্ষা করে মূলত এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকেই উপেক্ষা করতে চেয়েছিল। ফলে বাঙালিরা নিজের ভাষাকে রক্ষা এবং রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে এই সাংস্কৃতিক আন্দোলন করে। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা করার প্রস্তাব দেন। কিন্তু এ প্রস্তাব অগ্রাহ্য হয়। এরপর মুহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জোর দিয়ে বলেন, 'Urdu and Urdu shall be the state language of PakistanPakistan^{\prime} । দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষার প্রতি এরূপ অবজ্ঞার ফলে রাতারাতি জিন্নাহর জনপ্রিয়তা হ্রাস পায়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাষার প্রশ্নে সোচ্চার হয়ে ওঠে এবং নানা সভা-সমিতি এবং কর্মসূচির মাধ্যমে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জোরালো করে তোলে। এভাবে এক পর্যায়ে এ আন্দোলন একটি সাংস্কৃতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করে এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। এ দিন আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহিদ হন বরকত, জব্বার ও রফিক। বাঙালি জাতির সাংস্কৃতিক জীবনে ভাষা আন্দোলনের তাৎপর্যপূর্ণ প্রভাব বিদ্যমান। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সাংস্কৃতিক সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। বাঙালিদের মধ্যে বাংলা ভাষার উন্নয়নে কাজ করার মনোভাব তৈরিতে এ আন্দোলনের যথেষ্ট ভূমিকা রয়েছে।
HSCCivics 2nd PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।