যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়?
উত্তর: যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক জোটকে বোঝায়। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে ভোটে লড়ার পরিকল্পনা করে। এর পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের (পরে আওয়ামী লীগ) কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি এবং গণতন্ত্রী দল । নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়?
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর