মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।
ভাসানী কৃষক, শ্রমিকসহ নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন নিবেদিতপ্রাণ। এ সংগ্রামে তিনি নিজেও বার বার নির্যাতিত হয়েছেন। মজলুম কথাটির অর্থ নিপীড়িত। জনদরদি এই নেতা শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত জনগণের স্বার্থরক্ষায় তার অবদান অপরিসীম। তাদের স্বার্থে তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। এ কারণে মওলানা ভাসানী মজলুম জননেতা হিসেবে পরিচিত হন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, কৃষক প্রজা আন্দোলন, পাকিস্তান আন্দোলন ইত্যাদি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।