শেয়ারFacebookWhatsApp

মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?

উত্তর: মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন জেনারেল আইয়ুব খান।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?

উদ্দীপক

স্বৈরাচারী শাসকগোষ্ঠীর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জৈনিক নন্দিত নেতা সহপ ৩৫ জন সহচরকে কারাগারে বন্দি করার প্রতিবাদে গোটা বাংলাদেশ জাতীয় বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহারসহ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির স্বীকৃতি প্রদানের শাসকগোষ্ঠীকে বাধ্য করে।

Mymensingh · 2022

উত্তর

মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন জেনারেল আইয়ুব খান।

উত্তর

পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হবার পর থেকে পূর্ব বাংলার জনগণকে পাকিস্তানের শাসকগোষ্ঠী নানা ভাবে তাদের শাসন ও শোষন করতে থাকে। তাদের সকল অধিকার থেকে বঞ্চিত করার প্রয়াস চালায়। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৫১ সালে পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও কর্তৃত্ব হারানোর ভয়ে ক্ষমতাসেন মুসলিম লীগ ন্যানাটাল বাহানা করতে থাকে। কিন্তু আন্দোলনের চাপে নানা ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সরকার ১৯৫৪ সালে মার্চে পূর্ব বাংলার প্রাদেশিক পরিশোধ নির্বাচন দিতে বাধ্য হয়। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল ও পাকিস্তানী খেলাফতে রব্বানী পার্টির নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ৩০৯ টি আসনের মধ্যে ২৩৭ টি আসন লাভ করে। ইতিহাসে এটি ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত একটি ঐতিহাসিক মামলা তথা আগরতলা মামলার সাদৃশ্য রয়েছে। এই মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে প্রধান আসামি করে আরো ৩৪ জন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্বকে অর্থাৎ মোট ৩৫ জনকে আসামি করা হয়, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। তৎকালীন পূর্ব পাকিস্তানের শেখ মুজিব ছিলেন জনগণের একজন প্রাণপ্রিয় নেতা। শাসক শ্রেণীর দমন পিড়ন ও শোষণে অতিষ্ঠ জনগণ ক্রমশ সরকার বিরোধী হয়ে উঠছিল। আর সেই দানা বেঁধে ওঠা ক্ষোভকে সংঘবদ্ধ করে স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছিলেন শেখ মুজিব।বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য স্বৈরাচারী আইয়ুব -মোনায়েম সরকার শেখ মুজিব ও আওয়ামী লীগকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র করে থাকে। ছয় দফা আন্দোলনের জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশরক্ষা আইনে মুজিবকে আটক করে ও বেকসুর খালাস করে দেওয়া হয়। পরবর্তীতে আরো শক্ত ও কঠিন অজুহাতে গ্রেপ্তারই ছিল এর উদ্দেশ্য। বেকসুর খালাসের পর রেলগেটের বাইরে পা রাখার সাথে সাথে শেখ মুজিবকে মিথ্যা ও সাজানো আগরতলা মামলায় পুনরায় গ্রেফতার করা হয়। সুতরাং, উদ্দীপকের সাথে আমার পঠিত একটি ঐতিহাসিক মামলার সাদৃশ্য রয়েছে এবং উক্ত মামলাটি হলো ঐতিহাসিক আগরতলা মামলা।

উত্তর

পাকিস্তানের রাজনীতিতে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাটি তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রভাব ছিল সুদূরপ্রসারী। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ৬৯ এর গণঅভ্যুত্থানের প্রভাব ছিল অত্যন্ত সুস্পষ্ট। এ গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের যাঁতাকল থেকে মুক্তি পাওয়ার সংগ্রাম। এ আন্দোলনের গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্ব পাকিস্তানের মানুষের আন্দোলন করার যোগ্যতা লাভ, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, রাজনৈতিক পটপরিবর্তন , আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, আগরতলা মামলার মোকাবিলা করার সুযোগ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রাথমিক পদক্ষেপ, জনগণের চেতনার বৈপ্লবিক পরিবর্তন ও শাসন কাঠামোর পরিবর্তন। এসব কারণে ৬৯ এ বাঙালি জাতির আন্দোলনের ভিত অনেক শক্ত হয়। ১৯৬৯ এর পূর্বে আইয়ুব খান নিষ্কণ্টকভাবে পূর্ববঙ্গকে শোষণ করে আসছিলেন কিন্তু ১৯৬৯ এর পর তার ক্ষমতার দণ্ড নিঃশেষ হয়ে যায়। রাজনীতিতে এক বিরাট পরিবর্তন সূচিত হয়। আগরতলা মামলার প্রত্যাহার করতে আইয়ুব সরকার বাধ্য হয়। শুধু তাই নয়, ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে তিনি পদত্যাগ করেন। গোলটেবিল বৈঠক, ১৯৭০ এর নির্বাচন, সামাজিক ক্ষেত্রে স্বাধীনতার পটভূমিসহ প্রায় সব ক্ষেত্রেই ৬৯ এর গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর প্রেক্ষিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালিরা জয় লাভ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে। তাই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৬৯ এর আন্দোলনের তাৎপর্য ছিল চিরস্মরণীয়।
HSCCivics 2nd PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।