উদ্দীপকে বাঙালির ৬দফা দাবির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাঙালির ৬ দফা দাবিকে মুক্তির সনদ,ম্যাগনাকার্টা বলা হয়। কারণ,এই ৬ দফা দাবিগুলো বাঙালির অর্থনৈতিক,সামরিক, রাজনৈতিকসহ সকল অধিকার তুলে ধরে।
৬ দফা দাবিগুলো হলো:-
১.সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন হবে।
২.যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয়।অবশিষ্ট সকল বিষয়ে প্রদেশের পূর্ণ ক্ষমতা থাকবে।
৩. দেশের দুই অঞ্চলের জন্য পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে।
৪.সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে।তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে।
৫. বৈদেশিক মুদ্রার উপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
৬. আঞ্চলিক সংহতি রক্ষার জন্য প্রদেশগুলো আধা সামরিক বাহিনী বা মিলিশিয়া রাখতে পারবে।