উদ্দীপকের সাথে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে 'ক' রাষ্ট্রের স্বাধীনতার দুই যুগ পরে নির্বাচন হয়, উক্ত নির্বাচনে একটি রাজনৈতিক দল বিজয়ী হলেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়না।তাই বিজয়ীদের নেতা স্বাধীনতা ঘোষণা করেন।উদ্দীপকের সাথে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের মিল পাওয়া যায়।
১৯৭০ সালের নির্বাচনে ১১টি দল অংশ নেয়। এই নির্বাচনে জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তান অংশের জন্য বরাদ্দ ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭ টি আসন লাভ করে।কিন্তু আওয়ামী লীগের জয়ের পর পাকিস্তানের শাসকরা ক্ষমতা হস্তান্তরে তালবাহানা করতে থাকে,শুরু হয় নতুন ষড়যন্ত্র,বিজয়ী দলকে বিভিন্নভাবে নিজেদের ক্ষমতা গ্রহণ থেকে বঞ্চিত করা হচ্ছিল। তখন বিজয়ী দল আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান আন্দোলন শুরু করেন।তার নেতৃত্বে পুরো বাঙালি জাতি এই আন্দোলনে অংশ নেয়।শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন।