৩রা জুন পরিকল্পনা' কী?
উত্তর: 'ভারত,স্বাধীনতা আইন' প্রণয়নের লক্ষ্যে লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের জনগণের সামনে যে পরিকল্পনা পেশ করেছিলেন তা-ই '৩ জুন পরিকল্পনা' নামে পরিচিত। মন্ত্রিমিশন পরিকল্পনার পর ভারতে অন্তর্বর্তীকালীন সরকার' গঠন করা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রদান করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবরূপ দেওয়ার জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন ভাইসরয় নিয়োগ করেন। কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে ক্ষমতা হস্তান্তর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য নিরলস প্রচেষ্টা চালান। ১৯৪৭ সালের ২ জুন নেহেরু, জিন্নাহ ও শিখ নেতা বলদেব সিং এর সাথে ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে মাউন্টব্যাটেন যে পরিকল্পনা গ্রহণ করেন তা তিনি ১৯৪৭ সালের ৩ জুন জনগণের সামনে তুলে ধরেন। এটিই '৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা' নামে খ্যাত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
৩রা জুন পরিকল্পনা' কী?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর