শেয়ারFacebookWhatsApp

আগরতলা মামলা বলতে কী বোঝায়?

উত্তর: ১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরণকে চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরই অংশ হিসেবে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক 'আগরতলা মামলা ' নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

আগরতলা মামলা বলতে কী বোঝায়?

উদ্দীপক

'XX^{\prime} রাষ্ট্রের স্বাধীনতার দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করে। কিন্তু রাষ্ট্রপতিসহ প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচনী ফলাফল না মেনে চক্রান্তে লিপ্ত হন।

Dhaka · 2023

উত্তর

ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী, যিনি কুমিল্লা থেকে নির্বাচিত পাকিস্তান গণপরিষদ সদস্য ছিলেন।

উত্তর

১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরণকে চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরই অংশ হিসেবে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক 'আগরতলা মামলা ' নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের সাথে মিল রয়েছে। ১৯৭০ সালের নির্বাচন পূর্ব বাংলার জনতার বিজয়ের নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরি করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ ও পিপলস পার্টিসহ আরো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ১৯৭০ সালের এ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সর্বমোট ১৬৭ টি আসন লাভ করে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসল লাভ করে। অপরপক্ষে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি ৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগের এ জয়ে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে এবং বাঙ্গালীদের হাতে শাসন ক্ষমতা ছেড়ে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ষড়যন্ত্র স্বরূপ তারা ১৯৭১ সালের ২৫ মার্চ এদেশের সাধারণ জনগণের ওপর হত্যাযজ্ঞ চালায়। এই প্রেক্ষিতে বিজয়ী দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। উদ্দীপকে দেখা যায় , 'XX^{\prime} রাষ্ট্রের স্বাধীনতার দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করে। কিন্তু রাষ্ট্রপতিসহ প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচনী ফলাফল না মেনে চক্রান্ত শুরু করে। স্পষ্টত,'XX^{\prime} রাষ্ট্রের নির্বাচনটি সময়, ফলাফল ও ফলাফল পরবর্তী প্রভাব পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাথে অভিন্ন সূত্রে গাঁথা। আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে আমার পঠিত যে নির্বাচনটি সাদৃশ্য রয়েছে তা হলো ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নির্বাচন দ্বারা ১৯৭০ সালের নির্বাচনকে বোঝানো হয়েছে। এ নির্বাচন উক্ত রাষ্ট্রের অর্থাৎ পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মাঝে রাজনৈতিক মৃত্যু ঘটায়। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে বাঙ্গালীদের স্বতন্ত্র জাতীয়তাবোধ ও স্বাধিকারের দাবির বহিঃপ্রকাশ ঘটে। এ নির্বাচনে আওয়ামী লীগের অদ্ভুত পূর্ব বিজয় পশ্চিমা শাসকগোষ্ঠীর সুদীর্ঘ ২৫ বছরের অত্যাচার ও শোষণের হাত থেকে বাঙালির মুক্তি লাভের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। এ নির্বাচনের মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান যে এক রাষ্ট্র হতে পারে না, সে সত্য সবার সামনে স্পষ্ট হয়েছিল। এ নির্বাচন প্রমাণ করেছিল, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে জাতীয় সংহতির অভাব প্রকটভাবে বিদ্যমান। কারণ এ নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দুই দলই জাতীয় সত্তা হারিয়ে ফেলে এবং আঞ্চলিক দলের পরিণত হয়। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে যে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার কখনো সম্ভব নয় তা পূর্ব বাংলার নেতৃবৃন্দ এবং জনতা বুঝতে পেরেছিল। একইভাবে পশ্চিম পাকিস্তানি শাসকরাও এই ব্যাপারটি অনুধাবন করতে পারে এবং তারই ভিত্তিতে পূর্ব বাংলার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতার নানা টালবাহানা করে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশকে পুরোপুরি অশান্ত করে তুলেছিল। ফলে পাকিস্তানের জাতীয়তাবাদের ধারণা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব বাংলায় হরতালের ডাক দেন। ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তার ভাষণে তিনি কৌশলের স্বাধীনতার ডাক দেন।১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন চলে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা সহ বিভিন্ন শহরে হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালি কে নির্মমভাবে হত্যা করে। এ অবস্থায় ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ও মুক্তিযুদ্ধের ডাক দেন। এ ঘোষনায় উজ্জীবিতে হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সুদীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রেরণা যুগিয়েছিল।
HSCCivics 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।