শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ব্যাখ্যা করো।

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। মুক্তিযুদ্ধকালীন ভারত সরকার ও তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের জনগণকে আশ্রয়, খাদ্য, চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেছিল। একই সঙ্গে তারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান বৈশ্বিক জনমত গড়ে তোলাসহ নানা সাহায্য করেছে পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী মিত্র বাহিনী গঠন করে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে বিজয় প্রাপ্তি সহজ ও দ্রুততর করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাই ভারতের অবদান অপরিসীম।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ব্যাখ্যা করো।

উদ্দীপক

অনুভবের বাবা একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে তিনি খুলনার মেজর জলিলের সাথে থেকে সরাসরি শত্রুর মুখোমুখি যুদ্ধ করেছেন। তিনি তৎকালীন পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য ছিলেন। অনুভবের ছোট চাচা অমিতোষ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে নিয়ে খুলনায় চলে আসে। গোপন পথে ভারতে গিয়ে তারা ট্রেনিং নিয়ে আসে। এরপর ভারত থেকে ফিরে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

পাকবাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। মুক্তিযুদ্ধকালীন ভারত সরকার ও তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের জনগণকে আশ্রয়, খাদ্য, চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেছিল। একই সঙ্গে তারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান বৈশ্বিক জনমত গড়ে তোলাসহ নানা সাহায্য করেছে পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী মিত্র বাহিনী গঠন করে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে বিজয় প্রাপ্তি সহজ ও দ্রুততর করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাই ভারতের অবদান অপরিসীম।

উত্তর

অনুভবের চাচা মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল স্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী বা ফ্রিডম ফাইটার। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য পাঠানো হতো। মুক্তিযুদ্ধে গণ বাহিনীর ভূমিকা ছিল অপরিসীম। উদ্দীপকে বলা হয়েছে, অনুভবের ছোট চাচা অমিতোষ যুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যুদ্ধে যোগ দেয়ার জন্য তিনি বন্ধুদের সাথে খুলনায় চলে যান এবং গোপন পথে ভারত থেকে ট্রেনিং সম্পন্ন করে দেশে ফিরে যুদ্ধে যোগ দেন। এ থেকে বোঝা যায়, তিনি অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। অনুভবের চাচা মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল স্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী বা ফ্রিডম ফাইটার। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য পাঠানো হতো। মুক্তিযুদ্ধে গণ বাহিনীর ভূমিকা ছিল অপরিসীম। উদ্দীপকে বলা হয়েছে, অনুভবের ছোট চাচা অমিতোষ যুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যুদ্ধে যোগ দেয়ার জন্য তিনি বন্ধুদের সাথে খুলনায় চলে যান এবং গোপন পথে ভারত থেকে ট্রেনিং সম্পন্ন করে দেশে ফিরে যুদ্ধে যোগ দেন। এ থেকে বোঝা যায়, তিনি অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন।

উত্তর

স্বাধীনতা অর্জনে অনুভবের বাবার মতো মুক্তিযোদ্ধা তথা শুধুই নিয়মিত বাহিনীর সদস্যদের ভূমিকা ছিল বলে আমি মনে করি না। অনুভবের বাবা বাংলাদেশের সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। সেই হিসেবে তিনি মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে শুধু নিয়মিত যোদ্ধাদেরই ভূমিকা ছিল না, দেশের সবাই মিলেই এই যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছে। মহান মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। সেনা, পুলিশ ও ইপিআর নিয়ে গঠিত নিয়মিত বাহিনীর পাশাপাশি ছাত্র- শ্রমিক, কৃষক, পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ রণাঙ্গনে লড়াই করাসহ বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। এক্ষেত্রে নারীরাও পিছিয়ে ছিল না। ২৫ মার্চ কালরাতে ঢাকায় পাক বাহিনীর বিরুদ্ধে পুলিশ ও ইপিআর সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। পরে সামরিক বাহিনীর বাঙালি সদস্য, পুলিশ, ইপিআরসহ সকল বাহিনী এবং বেসামরিক জনগণ দেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেয়া শুরু করে। যুদ্ধটা তখন সারা দেশের সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গা থেকে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখে। এদেশের ছাত্র, কৃষক, শ্রমিক, জেলে, মজুর, তাঁতী, শিক্ষক, কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে শামিল হয়। পরিশেষে এটা নিঃসন্দেহে বলা যায় যে, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন শুধু নিয়মিত বাহিনীর ভূমিকা ছিল না বরং সকল শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছিল।
HSCCivics 2nd Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।