শেয়ারFacebookWhatsApp

মজলুম জননেতা কে ছিলেন?

উত্তর: মজলুম জননেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মজলুম জননেতা কে ছিলেন?

উদ্দীপক

'ক' রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে শাসকগোষ্ঠীর নির্যাতন শুরু হয়। সাধারণ জনগণ এর প্রতিবাদ শুরু থেকেই ঐক্যবদ্ধ হয় । স্বাধীনতার প্রায় দুই যুগ পরে শাসকগোষ্ঠী প্রথম ও শেষ সাধারণ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনের জনগণ তাদের পছন্দের দলকে বিপুল ভোটে জয়ী করে। কিন্তু শাসকগোষ্ঠী বিজয় দলকে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড শুরু করে,যার পরিপ্রেক্ষিতে বিজয়ী দলের নেতা স্বাধীনতার ডাক দেন।

Comilla · 2023

উত্তর

মজলুম জননেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

উত্তর

যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালিদের প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগের সমুচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান করা।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনে সাদৃশ্য রয়েছে। ১৯৭০ সালের নির্বাচন পূর্ববাংলার জনতার বিজয় নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরি করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ ও পিপলস পার্টিসহ আর ও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে । ১৯৭০ সালের এ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সর্বমোট ১৬৭ টি আসন লাভ করে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসল লাভ করে। অপরপক্ষে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি ৮৮ টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগের এ জয়ে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে এবং বাঙ্গালীদের হাতে শাসন ক্ষমতা ছেড়ে না দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হন। এ ষড়যন্ত্র স্বরূপ তারা ১৯৭১ সালে ২৫ মার্চ এদেশের সাধারণ জনগণের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। এ প্রেক্ষিতেই বিজয়ী দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দেয়। উদ্দীপাকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের শাসকদের জুলুম, শোষণ ও নির্যাতনের প্রতিবাদে জনগণ সোচ্চার হলে দীর্ঘ দুই বছর পর প্রথম সাধারণ নির্বাচনে একটি জনপ্রিয় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সরকার ক্ষমতা হস্তান্তর না করায় বিজয়ী দলের নেতা স্বাধীনতা ঘোষণা করেন। বিষয়টি আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ অতএব বলা যায়, উল্লেখিত নির্বাচনের সাথে আমার পাঠ্যবই ১৯৭০ সালের নির্বাচনের মিল রয়েছে।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উক্ত নেতা অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অবদান ছিল অপরিসীম। তার রাজনৈতিক অবদান ছিল এদেশের জন্য এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। তার সারা জীবন কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এ লক্ষ্য নিয়ে তিনি ১৯৪৮ সালের ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অবদান রাখেন।তাছাড়া ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারির লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ ছয় দফা দাবি তুলে ধরেন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের চব্বিশ বছরের মধ্যে বারো বছর তিনি কারাগারে কাটিয়েছেন। আন্দোলন সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দেন। রেসকোর্স ময়দানে তিনি ঘোষণা করেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" তার আহবানে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা ছিনিয়ে আনে। অতএব বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনন্য।
HSCCivics 2nd PaperComilla 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মজলুম জননেতা কে ছিলেন? | Prosthuti