উদ্দীপকে বর্ণিত মামলার ফলাফল ও আমার পঠিত অর্থাৎ আগরতলা মামলার ফলাফল অভিন্ন সূত্রে গাঁথা। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মামলাটি হল ঐতিহাসিক আগরতলা মামলা, যার প্রেক্ষাপটে সৃষ্ট আন্দোলনের নাম হলো ১৯৬৯ এর গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের গণআন্দোলন হঠাৎ করেই গণঅভ্যুত্থানে রূপ নেয়নি। পূর্ব পাকিস্তানের জনগণের বিভিন্ন ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি, নির্যাতন, শোষণ, বাঞ্ছনা প্রভৃতির বিরুদ্ধে সমন্বিত আন্দোলন ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। এটি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। উদ্দীপকের আন্দোলনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এর প্রভাব স্বৈরশাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আর উভয় আন্দোলনের ফলাফল তুলনা করলে এটি প্রমাণিত হয় যে, উভয় আন্দোলনের ফলাফল সাদৃশ্যপূর্ণ এবং উদ্দীপকের বর্ণিত আন্দোলনের তুলনায় আগরতলা মামলার ফলাফল অধিকতর সুবিস্তৃত