“বাঙালির ম্যাগনাকার্টা” বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন?
উত্তর: পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ৬ দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ৬ দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির জনতা অকুন্ঠচিওে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ৬ দফার ঐক্য থেকে। ৬ দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা হয়, ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ৬ দফা কর্মসূচি। এজন্য ৬ দফা কে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“বাঙালির ম্যাগনাকার্টা” বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন?
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর