মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?
উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর বাঙালি প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যায়। এমতাবস্থায় ১৯৭১ সালের ১০ই এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে আওয়ামী লীগের দলীয়, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয়। এ ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক করে । ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন হয় এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এটাই 'মুজিবনগর সরকার' নামে অভিহিত। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর