শেয়ারFacebookWhatsApp

জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা কী?

উত্তর: জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা হলো- ধর্মের ভিত্তিতে পৃথক আবাসভূমি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা কী?

উদ্দীপক

'ক' একটি সদ্য স্বাধীন দেশ। ধর্মভিত্তিক জাতীয়তা সূত্র ধরে 'খ' ও 'গ' নামের দুটি প্রদেশ নিয়ে দেশটি গঠিত হয়েছে। কিন্তু 'খ' প্রদেশে একটি রক্তক্ষয়ী আন্দোলনের সূত্রপাত হয়। এ আন্দোলনে 'খ' প্রদেশের জনগণের মধ্যে নতুন জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়।

Dinajpur · 2023

উত্তর

জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা হলো- ধর্মের ভিত্তিতে পৃথক আবাসভূমি।

উত্তর

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ী বাঙালি জাতীয়তাবাদের প্রথম আনুষ্ঠানিক বিজয়।এ জয়লাভ বাঙালীদের ২১ দফা ভিত্তিক কর্মসূচি বিজয়। ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল তা আক্ষরিক অর্থেই আরো অধিক সুসংগত ও পরিণতিশীল রূপ লাভ করে।এছাড়াও এই নির্বাচনের ফলাফলের প্রাদেশিক স্বাধিকার ও স্বায়ত্তশাসনের প্রতি বাঙালিদের অকুণ্ঠ সমর্থনের দিকটি এবং সত্যিকারের অর্থে জনপ্রতিনিধি করা - সেসব বিষয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। তাই যুক্তফ্রন্ট সরকারের বিজয়ের গুরুত্ব অত্যাধিক।

উত্তর

উদ্দীপকের আন্দোলনের সাথে পাঠ্য বইয়ের যে আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়, সেটি হলো ঐতিহাসিক ভাষা আন্দোলন। পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি হলো ধর্মভিত্তিক জাতীয়তাবাদ। এ রাষ্ট্রের দুটি প্রদেশ- পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই বৈরি সম্পর্কের সূত্রপাত ঘটে। মোট কথা ১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠীর শোষণ আর নির্যাতনের যাঁতাকালে পিষ্ঠ হতে থাকে। ১৯৪৮ সালে বাংলা ভাষা ও সংস্কৃতি বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক প্রতিক্ষেত্রে দুই প্রদেশের ব্যাপক অমিল ও বৈষম্য দেখা যায়। সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে মদবিরোধী সৃষ্টি হয়। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের মুখের ভাষা হলেও পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী সম্পূর্ণ অনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা পদক্ষেপ নেয়। কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি।তারা সর্বস্তর থেকে প্রতিবাদ জানানোর পরও সরকার তা আমলে না নিলে দুর্বার সূত্রপাত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি উন্মুক্ত ছাত্ররা প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়।বিপরীতে সরকার সেদিন ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা বাধা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল শুরু করলে পুলিশ গুলি চালায় এবং এতে সালাম, বরকত, জব্বার সহ অনেকে নিহত হয়। উদ্দীপকে এই ভাষা আন্দোলনের পুরো প্রেক্ষাপট ও আন্দোলনে চূড়ান্ত রূপ ও তার ফলাফলের ব্যাপক প্রতিফলন ঘটে আর তাই বলা যায় উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন হলো ভাষা আন্দোলন।

উত্তর

উদ্দীপকের আন্দোলনের সাথে সদস্যপূর্ণ আন্দোলন তথা ভাষা আন্দোলনের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহত ছিল - মন্তব্যটি যথার্থ। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানাই। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনের রূপ নেয়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে।ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।১৯৬৬ সালে ৬ দফা দাবি ভাষা আন্দোলনের ফলে উৎসাহিত চেতনারী সম্প্রসারিত রূপ। একইভাবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনেও এর প্রভাব বিদ্যমান। আর বাঙ্গালীর জাতির মুক্তির আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বীর বাংলাদেশ সেনানীরা যে বীরত্ব,ট্যাগ প্রতিক্ষা ও শৌর্যবীর্য দেখিয়েছে, তা ভাষা আন্দোলনের দ্বারা অর্জিত বীরত্বের ফল । সুতরাং বলা যায় ভাষা আন্দোলনের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল।
HSCCivics 2nd PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।