শেয়ারFacebookWhatsApp

কত সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়?

উত্তর: ১৯৫৬ সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

কত সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়?

উদ্দীপক

মি. 'PP^{\prime} একটি দেশের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। বৃষ্টিতে দীর্ঘদিন পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মি. 'PP^{\prime}- এর দল নিরঙ্কুশ জয়লাভ করে। কিন্তু শাসক গোষ্ঠী নির্বাচনে জয় লাভ কারী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে দলটির প্রিয় নেতা একটি ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হতে এবং স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেন।

Sylhet · 2023

উত্তর

১৯৫৬ সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়।

উত্তর

মুক্তিযুদ্ধে বাঙ্গালীকে নেতৃত্বদানের উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে এবং সুসংহত করতে মুজিবনগর সরকার গঠন করা হয়। এ সরকার গঠনে আরও একটা উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিক ও সুশৃংখল পন্থায় এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মূলত মুজিবনগর সরকার গঠিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচনে সাদৃশ্য রয়েছে। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আইয়ুব খান। এরপর পরিস্থিতি সামাল দিতে ইয়াহিয়া খান নির্বাচন অনুষ্ঠানে কৌশল বেছে নেন। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত ও নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগের ক্ষমতা হস্তান্তর না করে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের বর্বরোচিত গণহত্যা শুরু করে ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তান সরকার। এরূপ প্রেক্ষিতে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর এ ঘটনাটি উদ্দীপকে ব্যাপকভাবে বিবৃত হয়েছে। সুতরাং ইঙ্গিত পূর্ণ নির্বাচনটি ১৯৭০ সালের নির্বাচন। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলটি ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ এ নির্বাচনের পাকিস্তানের দুই অংশের মোট ২৪ টি রাজনৈতিক দল ও অন্যান্য নির্দলীয় ব্যক্তিবর্গ অংশ নেয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসন লাভ করে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের ১৬৯ আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ ১৬৭ টি আসন লাভ করে আওয়ামী লীগ। অবশিষ্ট দুটি আসল লাভ করে পিডিপি প্রধান নুরুল আমিন এবং নির্দলীয় প্রার্থী চাকমারা রাজা এিবিদ রায় চৌধুরী। আর জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জাতীয় পরিষদের পশ্চিম পাকিস্তান অংশে ১৪৪ টি আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ ৮৮ টি আসল লাভ করে। অপরদিকে, পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের ৩০০ টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসনেরসহ ২৯৮ টি আসুন এবং ৭০% ভোট লাভ করেছিল। এ নির্বাচনের ফলাফলের উল্লেখযোগ্য দিক হলো এই যে, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ যেমন পশ্চিম পাকিস্তানের কোন আসন লাভ করেনি, তেমনি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল পূর্ব পাকিস্তানের জনসমর্থনের অভাবে কোন প্রার্থী দাড় করায়নি।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত নির্বাচনের তথা ৭০ সালের নির্বাচনের ফলাফল দেশটির স্বাধীনতাকে তরান্বিত করেছিল। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সর্বপ্রথম 'এক ব্যক্তি এক ভোট ' এর ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা। এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে ১৬০ টি আসন লাভ করে। সংরক্ষিত ৭ টি মহিলা আসন সহ আওয়ামী লীগ ৩১৩ টি সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদে ১৬৭ টি আসন লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ৩০০ টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৮ টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন ও ৬ দফার পক্ষে গণরায় লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে, পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কতৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে তাদের আন্দোলন ব্যক্ত করে। এ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধে পরিণত করতে বিশাল ভূমিকা রাখে। এভাবেই ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে । পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সুতরাং বলা যায়, বাংলাদেশের স্বাধীনতাকে তরান্বিত করতে ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
HSCCivics 2nd PaperSylhet 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।