নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচনেv সাদৃশ্য রয়েছে। কারণ উক্ত নির্বাচনে কয়েকটি দলের সমন্বয়ে অর্থাৎ পাঁচ দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়, তাদের নির্বাচনী ইশতেহারে ২১ দফা ঘোষণা করা হয় এবং ব্যাপকভাবে জয়লাভ করে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, যুক্তফ্রন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। নির্বাচনের মোট আসন ছিল ৩০৯। এর মধ্যে ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯ টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থী ৪ টিতে বিজয় লাভ করে অমুসলিমদের জন্য ৭২ টি আসনের ১৩ টি যুক্তফ্রন্ট,২৪টিতে কংগ্রেস, ২৭ টিতে তফসিল ফেডারেশন, খ্রিস্টান সম্প্রদায় ১ টি ও বৌদ্ধ সম্প্রদায় ২ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও স্বতন্ত্র প্রার্থী ১টিতে বিজয়ী হয়। নির্বাচনে মুসলিম লীগ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ক্ষমতা হারায়। যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পাকিস্তানি শাসক গোষ্ঠী এ সরকারকে স্থায়ী হতে দেয়নি। ১৯৫৪ সালের ২৯ মে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটলে পূর্ব বাংলার গর্ভনর শাসন বলবৎ করা হয়।