শেয়ারFacebookWhatsApp

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?

উত্তর: যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?

উদ্দীপক

যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণকারী রাষ্ট্রটি পাঁচটি প্রদেশের মধ্যে 'ব' নামক প্রদেশটির জনগণকে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রেখে অর্থনৈতিক শোষণ চালাতে থাকে। 'ব' প্রদেশের জনগণের এরূপ অবস্থা দেখে ওই প্রদেশের একজন অভিসম্পাদিত নেতা এক সম্মেলন কতকগুলো দাবি উপস্থাপন করেন। এই দাবিগুলোকে জনগণ তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে। এই দাবির উপর ভিত্তি করে পরবর্তীতে 'ব' প্রতিষ্ঠির স্বাধীনতা লাভ করে।

Jessore · 2021

উত্তর

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

উত্তর

ছাত্র আন্দোলন ও ১১ দফা দাবি বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। মূলত ১১ দফা দাবি সংবলিত ঘোষণা ও কার্যক্রম স্বৈরশক্তিকে কাপিয়ে তোলে। ১১ দফার গুরুত্বপূর্ণ দুটি দাবি হলো সার্বজনীন ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন এবং ৬ দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি পাঠ্য বইয়ের ৬ দফা দাবির সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণকারী পাকিস্তানের পূর্ববঙ্গ প্রদেশটির জনগণ প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে উদ্দীপকের অভিসম্পাদিত নেতার ন্যায় শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন। এটি স্বাধীন বাংলার ভিত্তি ও জনগণের মুক্তির সনদ হিসেবে খ্যাত। সুতরাং উদ্দীপকের সাথে ৬ দফা দাবির মিল রয়েছে। ৬ দফা দাবির অন্যতম তিনটি দাবি ছিল প্রাদেশিক সরকারের সাহিত্য শাসন, পৃথক মুদ্রা ব্যবস্থা ও মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন। প্রাদেশিক স্বায়ত্তশাসন বিষয়ে বলা হয় যে, যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের হাতে কেবল দুটি বিষয় তথা দেশ রক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয় থাকবে। অবশিষ্ট সব বিষয়গুলো প্রদেশ ও অঙ্গরাজ্য সমূহের হাতে ন্যস্ত থাকবে। এছাড়া দেশের দুটি অঞ্চলের জন্য পৃথক অথচ সহজ বিনিময় যোগ্য মুদ্রা চালু থাকার দাবী ও উল্লেখিত ছিল ৬ দফায়। এর বিকল্প হিসেবে মুদ্রা পাচার বন্ধের উদ্দেশ্যে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে অভিন্ন মুদ্রার লেনদেন করার কথা বলা হয়। আবার অঙ্গরাজ্যগুলো স্বীয় কর্তৃত্তাধীনে একটি আঞ্চলিক সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী গঠনের দাবি ছিল ৬ দফার অন্যতম একটি দাবী।

উত্তর

এই দাবিগুলোকে অর্থাৎ ছয় দফা কে জনগণ তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে - মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি। উদ্দীপকে বর্ণিত কর্মসূচি ছয় দফা দাবিকে প্রতিনিধিত্ব করে যা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা মুক্তির সনদ বা বাঁচার দাবি। ১৯৬৬ সালের ৬ দফায় যেসব দাবি উত্থাপন করা হয় তাতে সমগ্র পূর্ব পাকিস্তানের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য দাবিগুলোর সুস্পষ্ট ও সুসংহত প্রতিফলন ঘটেছিল। এ প্রসঙ্গে ৬ দফা কর্মসূচির প্রবক্তা আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান বলেছেন, ৬ দফা বাংলার কৃষক-শ্রমিক-মজুর-মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ এবং বাংলার অধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি। এটা শোষকের হাত থেকে শোষিত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমায় আত্মপ্রকাশ ও আত্মনির্ভরতা অর্জনের চাবিকাঠি। মূলত ৬ দফা ছিল পূর্ব পাকিস্তানের বাঁচা মরার দাবি। উদ্দীপকে উক্ত ছয় দফা দাবি কি উত্থাপন করা হয়েছে। বস্তুত ছয় দফা আন্দোলনে বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র শিক্ষক,উকিল, ডাক্তার, সাংবাদিক প্রভৃতি পেশাজীবীদের প্রাধান্য ছিল। আর এ আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা যায় ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা ফরাসি বিপ্লবের মূল ভিত্তি যেমন অধিকার বিল, আমেরিকার স্বাধীনতার ক্ষেত্রে এমন ব্যক্তি স্বাধীনতার অবদান, রুপ বিপ্লবের ভিত্তি যেমন শ্রেণী শোষণহীন সমাজ, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তির ছয় দফা কর্মসূচি। ছয় দফা দাবির মাধ্যমে শাসকগোষ্ঠীর শোষণ, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে বাঙালি জাতিকে মুক্তির দাবি উত্থাপিত হয়েছিল বলে এটিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। আর মুক্তির প্রচেষ্টায় স্বাধিকারকামি মানুষের বাঁচার প্রেরণা যুগিয়ে ছিল বলে একে বলা হয় বাঙালির বেঁচে থাকার দাবী। আর তাই আমি প্রশ্নোত্তর মন্তব্যটিকে যথার্থ মনে করে একমত পোষণ করি।
HSCCivics 2nd PaperJessore 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।