উদ্দীপকে বর্ণিত মতিন স্যারের দেওয়া স্ট্যাটাসের সাথে তোমার পাঠকের কোন ঘটনার মিল আছে? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মতিন স্যারের দেওয়া স্ট্যাটাসের সাথে অর্থাৎ ৯০- এর গণঅভ্যুত্থানের সাথে আমার পাঠ্য বইয়ের ৬৯- এর গণঅভ্যুত্থানের মিল রয়েছে। পাকিস্তানের তৎকালীন স্বৈরাচারক আইয়ুব খানের বিরুদ্ধে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব খানের নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের সকল অংশে অংশ ঊনসত্তর সালে এ দুর্বার গণআন্দোলন শুরু হয়। ১৯৯০ এর শেষ দিকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এ ঘটনাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটেরি অনুরূপ। আইয়ুব খানের পদত্যাগ, ১৯৬২ সালের সংবিধান বাতিল, এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আগরতলা মামলা প্রত্যাহার প্রভৃতি ছিল এই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য। এছাড়াও অন্যান্য দাবী সমূহ নিয়ে ছাত্ররা ১১ দফা ঘোষণা করে। ১১ দফার মধ্যে ছয় দফা কে অন্তর্ভুক্ত করা হয়। ছাত্রদের ১১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল সাহিত্য শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্যের অবদান ঘটানো, গণবিরোধী অশুভ শক্তির মূলচ্ছেদ এবং সামরিক চক্র কর্তৃত্ব লোপ প্রভৃতি। ১৯৬৯ সালের গণ আন্দোলন হঠাৎ করেই গণঅভ্যুত্থানের রূপবানি। পূর্ব পাকিস্তানের জনগণের বিভিন্ন পঞ্জীভূত ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি, নির্যাতন, শোষণ ও বঞ্চনা প্রভৃতির বিরুদ্ধে সমন্বিত আন্দোলন ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। পরিশেষে বলা যায় মতিন স্যারের দেওয়া স্ট্যাটাস এর সাথে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঘটনার মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মতিন স্যারের দেওয়া স্ট্যাটাসের সাথে তোমার পাঠকের ক…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর