উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানে আমার পঠিত ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদৃশ্য রয়েছে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এক অনন্য দলিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল উক্ত ভাষণের মাধ্যমে। সাত মাসের ভাষণ থেকে বাঙালি জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা ও মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা লাভ করে। এদাবিতে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এ ভাষণ ছিল বাঙালি জাতির জন্য পাকিস্তান ঔপনিবেশিক শাসন - শোষণের শৃঙ্খলা ছিন্ন করে জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রামের সূচনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ভাষণের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চের দেওয়া এ ভাষণটির দৈর্ঘ্য ছিল ১৮ মিনিট। কিন্তু এই অতি অল্প সময় বঙ্গবন্ধু যে দিকনির্দেশনা প্রদান করেন তা বাঙালিকে উজ্জীবিত করে স্বাধীনতার মন্ত্রে। উদ্দীপকে তথ্যগুলো লক্ষ্য করলে দেখা যায়, প্রশ্ন চিহ্নিত স্থানটিকে ঘিরে মূলত ৭ মার্চের ভাষণ ও চিত্র প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে নির্দেশ করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনাকে ন…
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর