উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের ফলাফল উক্ত রাষ্ট্রের ভাঙ্গন ত্বরান্বিত করে -তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্র তথা ১৯৭০ সালের নির্বাচন পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে -মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি । ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক মৃত্যু ঘটেনি এবং নির্বাচনের মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান যে একক রাষ্ট্র হতে পারেনা সে সত্য সবার সামনে ধরা দিয়েছিল। ১৯৭০ সালের নির্বাচনে ফলাফলে পাকিস্তানের মৃত্যুবার্তা ঘোষণা করেছিল। এ নির্বাচন প্রমাণ করেছিল,পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে জাতীয় সংহতের অভাব প্রকটভাবে বিদ্যমান। কারণ এ নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দুটি দলই জাতীয় সত্তা হারিয়ে ফেলে এবং আঞ্চলিক দলে পরিণত হয়। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে যে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার কখনো সম্ভব নয় তা পূর্ব বাংলার নেতৃত্ব বিন্দু এবং জনতা বুঝতে পেরেছিল।একইভাবে পশ্চিম পাকিস্তানের শাসকরা এই ব্যাপারটি অনুধাবন করতে পারে এবং তার এই ভিত্তিতে পূর্ব বাংলার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হত্যার নানা টালবাহানা করে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশকে পুরোপুরি অশান্ত করে তুলেছিল। ফলে পাকিস্তানের জাতীয়তাবাদের ধারণা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। আর এভাবে ১৯৭০ সালের নির্বাচনে ফলাফল যুক্তরাষ্ট্রীয় পাকিস্তানের মৃত্যুবার্তা ঘোষণা করে। উদ্দীপকে তেমনি আমরা দেখতে পাই, 'ব' রাষ্ট্রের স্বাধীনতার ২ যুগ পর প্রথম সাধারণ নির্বাচনে একটি জনপ্রিয় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়। কিন্তু সরকার ক্ষমতা হস্তান্ত না করায় বিজয়ী দলের নেতা স্বাধীনতা ঘোষণা করেন। সুতরাং বলা যায় উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচন বস্তুত পক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়। আর তাই আমি প্রশ্নোক্ত বক্তব্যটির সাথে একমত পোষণ করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের ফলাফল উক্ত রাষ্ট্রের ভাঙ্গন …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর