উদ্দীপকে তোমার পঠিত বইয়ের কোন ঘটনা বিবৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমার পঠিত বইয়ের ১৯৫২ সালের ভাষা আন্দোলন নামক ঘটনা বিবৃত হয়েছে। মাতৃভাষার অধিকার গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। পাকিস্তানের শতকরা ৫৬ শতাংশ মানুষের মাতৃভাষা ছিল বাংলা, উর্দু কোন অঞ্চলের মাতৃভাষা ছিল না। তারপরও উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। অগণতান্ত্রিকভাবে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে বাংলা যে আন্দোলন শুরু করে তাই ভাষা আন্দোলন নামে পরিচিত। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে পরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার ব্যাপারে ছাত্র সমাজের সাথে স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে ১৯৫২ সালের ২৬ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিন উদ্দীপকে 'A [গণিত] রাষ্ট্রের শাসকগোষ্ঠীর মতো আরও একটি ভাষা অর্থাৎ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা দেন। আরে এ ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় ভাষা আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি। ২১ ফেব্রুয়ারি ছাত্র সমাজের পক্ষ থেকে সমগ্র বাংলার সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। একুশে ফেব্রুয়ারির আগের দিন সরকার ১৪৪ ধারা জারি করেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে স্বৈরাচারী সরকারের পুলিশ গুলি চালায়।এতে সালাম, রফিক, বরকত, শফিক, জব্বরসহ আরও অনেকে শহীদ হন। অবশেষে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা ভাষার দাবি মেনে নিতে বাধ্য হয়। এমনকি ১৯৫৬ সালের সংবিধানও বাংলা ভাষা স্বীকৃতি দেওয়া হয়। এমন ঘটনারই ইঙ্গিত রয়েছে। সুতরাং উদ্দীপকে ভাষা আন্দোলনের ঘটনার বিবৃত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত বইয়ের কোন ঘটনা বিবৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর