উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা,সাহিত্য, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে যে স্বতন্ত্র দাবি করে আসছিল ১৯৭০ সালে নির্বাচনে তার চূড়ান্ত বিজয় ঘটে। পাশাপাশি পূর্বাঞ্চলের জনগণ স্বায়ত্তশাসনের যে দাবি করে আসছিল তা পশ্চিমাঞ্চলের সরকার অবৈধ বলে ঘোষণা করে এ নির্বাচনের স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। সর্বোপরি ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় আসলে তিনি তা না করে নিরীহ বাঙালির ওপর সুসজ্জিত সেনাবাহিনীকে লেলিয়ে দেয়। শুরু হয় বাংলার মানুষের মুক্তির সংগ্রাম। ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর