উদ্দীপকে উল্লিখিত পাকিস্তান আমলের কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পাকিস্তানি আমলের যে নির্বাচনের কথা বলা হয়েছে তা হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন। পাকিস্তান স্বাধীনতা লাভের পর প্রচলিত সংবিধান অনুযায়ী প্রদেশগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯৫১ সালে। কিন্তু তার আগেই পূর্ব বাংলার টাঙ্গাইলের উপ নির্বাচনে ক্ষমতাসীন দল মুসলিম লীগের প্রার্থী শোচনীয় ভাবে হেরে যাওয়ায় সরকারের মধ্যে নির্বাচনভীতি দেখা যায়। ভাষা আন্দোলন ভিত্তিক কর্মসূচির মধ্যে পূর্ব বাংলার সরকার সরকারি নিপীড়ন ও দমন পিড়ন শুরু করে। এদিকে ভাষা আন্দোলনের ফলে বাঙালি জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। ভাষা আন্দোলনের পর পূর্ব বাংলার জাগ্রত জনতা ও নেতৃত্ববৃন্দের চাপে বাধ্য হয়ে পাকিস্তান সরকার ১৯৫৪ সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পূর্ব বাংলা আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। আর এ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন মুসলিম লীগকে হারানোর লক্ষ্যে একটি ঐক্যফ্রন্ট গঠিত হয়। আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, বামপন্থী গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে যে জোটের নাম ছিল যুক্তফ্রন্ট এবং নির্বাচনী প্রতীক ছিল নৌকা। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে। উদ্দীপকে 'ক' ও 'খ' রাজ্যের দ্বারা মূলত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের ইঙ্গিত করা হয়েছে। কেননা পশ্চিম পাকিস্তানিরা 'খ'এর ন্যায় শোষণ ও বঞ্চনার প্রেক্ষিতে চাপের মুখে নির্বাচন অনুষ্ঠান করে তাতে 'ক' রাজ্যের মতো ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নিকট হেরেছিল। তাই বলা যায় উদ্দীপকে ১৯৫৪ সালের নির্বাচনটির রূপকভাবে উপস্থাপিত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পাকিস্তান আমলের কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর