উল্লেখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ে বর্ণিত যে সরকারকে নির্দেশ করে, উহা গঠনের প্রেক্ষাপট বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তথ্যটি আমার পাঠ্য বইয়ের মুজিবনগর সরকারকে নির্দেশ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে (পরবর্তীতে মুজিবনগর নামকরণ করা হয়) ১৯৭১ সালের ১০ এপ্রিল ১৯৭০ সালের সাধারণ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয় এবং ওই দিনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়।মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনত গড়ে তোলার জন্য ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, (বঙ্গবন্ধুর আবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি) প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইন মন্ত্রী খন্দকার মুশতাক আহমদ। উদ্দীপকে বর্ণিত মুজিবনগর সরকারের গঠনের প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার কথা প্রচার হওয়ার পর ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের সেনাদের অভিযোগ করার কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিরোধের পর পাকিস্তানি বাহিনীর প্রবল আক্রমণের মুখে দেখতে না পেলে বাঙালি যোদ্ধারা সীমান্ত শহর ও প্রত্যন্ত এলাকাসমূহে অবস্থান করে। সেই সঙ্গে দেশের অসংখ্য মানুষ পাকিস্তানি হামলা থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিতে থাকে। এমন প্রেক্ষাপটেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সরকারের কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়। এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর বৈদ্যনাথতলা গ্রামে আওয়ামী লীগের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ জারি করা হয়। এ ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সমূহের সর্বাধিনায়ক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। বাংলাদেশে এ প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার নামে অভিহিত হয়। ১৭ এপ্রিল তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উল্লেখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ে বর্ণিত যে সরকারকে নির্দেশ করে, উহা …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর