শেয়ারFacebookWhatsApp

"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"- তুমি কি মনে কর এটাই ছিল স্বাধীনতার ঘোষণা? বিশ্লেষণ কর।

উত্তর: "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"- আমি মনে করি এটাই ছিল স্বাধীনতার ঘোষণা । কারণ এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশ জাতির স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখা শুরু করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে সাত মার্চের ঐতিহাসিক ভাষণ দেন তা বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্য বহুল ঘটনা। এ ভাষণের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ স্বাধীনতা আদায়ের সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ হয়। উক্ত ভাষণ থেকেই বাঙালির জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা লাভ করে। শুধু তাই নয়, ৭ মার্চের ভাষণই বাঙালিকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যোগ দিতে উদ্বুদ্ধ করে। স্বাধীনতার উদ্দিপ্ত বাঙালির জাতির জন্য ৭ মার্চের ভাষণ ছিল মাইলফলক। বাঙালির চূড়ান্ত বিজয় নিশ্চিতকরণের নেপথ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ কালজয়ী ভাষণ অনবদ্য ভূমিকা রাখে। বাঙালির মধ্যে স্বাধীনতা চেতনা জাগ্রত কারণে উক্ত ভাষণই মুখ্য ভূমিকা পালন করে। এ ভাষণ দেওয়া না হলে সামনে যে আসন্ন বিপদ সেই সম্পর্কে বাঙালি সচেতন হতো না। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশ স্বাধীনতার প্রেরণাদায়ী ঐতিহাসিক ভাষণ। এর মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের ঘোষণা সরাসরি না করলেও তিনি স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনের ডাক দেন। তথাপি বলা যায়, বঙ্গবন্ধুর ঘোষণায় স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়া গেয়েছিল।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"…

উদ্দীপক

পাকিস্তান নামক রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ১৯৭০ সালে 'এক ব্যক্তি,এক ভোট' এই নীতিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু কেন্দ্রীয় সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করে নানারকম ষড়যন্ত্রের জাল বিস্তার করে। তখনই নেতা শেখ মজিবুর রহমান জনতার মঞ্চে ঘোষণা দেন, " এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। "

Dinajpur · 2021

উত্তর

রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।

উত্তর

২৫ মার্চ রাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয় বলে এ রাতকে কালরাত্রি বলা হয়। ২৫ মার্চ বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর নির্বিশেষে পাকিস্তান হানাদার বাহিনী চালাতে থাকে পৈশ্বাচিক হত্যাযজ্ঞ তারা ঢাকা সহ অন্যান্য শহরেও হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। এ কারণে ২৫ মার্চ কে ইতিহাসে কালরাত্রি হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭১ সালের ৭ মার্চের প্রদত্ত ঐতিহাসিক ঘটনার মিল আছে। বাঙালি জাতির ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ এক অনন্য দলিল। সাত মাসের ভাষণের মাধ্যমে বাঙালি জাতির ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা লাভ করে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হয় তখন বঙ্গবন্ধু এক জ্বালাময়ী ভাষণ প্রদান করেন। তিনি বুঝতে পেরেছিলাম চূড়ান্ত বিজয় ছাড়া এই ষড়যন্ত্র থেকে মুক্তি সম্ভব নয়। যার প্রকৃতি তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উদ্দীপকে ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু কেন্দ্রীয় সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করে। তখন শেখ মুজিবুর রহমান জনতার মাঝে ঘোষণা করেন, 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ' উদ্দীপকের এরূপ ঘটনায় তাই সাত মার্চের ভাষণ এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও যখন ক্ষমতা লাগে ব্যর্থ হয় তখন এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

উত্তর

"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"- আমি মনে করি এটাই ছিল স্বাধীনতার ঘোষণা । কারণ এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশ জাতির স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখা শুরু করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে সাত মার্চের ঐতিহাসিক ভাষণ দেন তা বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্য বহুল ঘটনা। এ ভাষণের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ স্বাধীনতা আদায়ের সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ হয়। উক্ত ভাষণ থেকেই বাঙালির জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা লাভ করে। শুধু তাই নয়, ৭ মার্চের ভাষণই বাঙালিকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যোগ দিতে উদ্বুদ্ধ করে। স্বাধীনতার উদ্দিপ্ত বাঙালির জাতির জন্য ৭ মার্চের ভাষণ ছিল মাইলফলক। বাঙালির চূড়ান্ত বিজয় নিশ্চিতকরণের নেপথ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ কালজয়ী ভাষণ অনবদ্য ভূমিকা রাখে। বাঙালির মধ্যে স্বাধীনতা চেতনা জাগ্রত কারণে উক্ত ভাষণই মুখ্য ভূমিকা পালন করে। এ ভাষণ দেওয়া না হলে সামনে যে আসন্ন বিপদ সেই সম্পর্কে বাঙালি সচেতন হতো না। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশ স্বাধীনতার প্রেরণাদায়ী ঐতিহাসিক ভাষণ। এর মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের ঘোষণা সরাসরি না করলেও তিনি স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনের ডাক দেন। তথাপি বলা যায়, বঙ্গবন্ধুর ঘোষণায় স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়া গেয়েছিল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।