শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠ্যবইয়ে বর্ণিত যে মামলার সাদৃশ্য আছে তার ফলাফল ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মামলার সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত ঐতিহাসিক আগরতলা মামলার সাদৃশ্য রয়েছে। নিচে ঐতিহাসিক আগরতলা মামলার ফলাফল আলোচনা করা হলো: ঐতিহাসিক আগরতলা মামলার প্রত্যক্ষ ফল ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। এ গণআন্দোলন পরবর্তীতে ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং ১৯৭১-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে পরোক্ষ ভূমিকা রাখে। ১৯৬৮ সালের ১১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে পাকিস্তান সরকার এ মামলা দায়ের করে । মামলার শিরোনাম ছিল 'পাকিস্তান রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' । মামলা চলাকালে ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে জনগণ প্রতিবাদে ফেটে পড়ে। পরবর্তীতে জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে তা গণআন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনই ইতিহাসে ৬৯' এর গণঅভ্যুত্থান হিসেবে পরিচিত। ঐতিহাসিক আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পটভূমি হিসেবে বিবেচিত। এ মামলার কারণেই বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। এর ফলে ১৯৭০ এর নির্বাচনে বাংলার জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় এনে দেয়, যা পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে প্রেরণা জোগায়। উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলার রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক আগরতলা মামলার সুদূরপ্রসারী প্রভাব বিদ্যমান।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠ্যবইয়ে বর্ণিত যে মামলার সাদৃশ্য আছে…

উদ্দীপক

জনগণের ন্যায্য অধিকার দাবি করায় 'ক' নামক রাষ্ট্রের একজন জনপ্রিয় নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। গণআন্দোলনের মুখে সরকার মামলা প্রত্যাহার করে উক্ত নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তিলাভের পরবর্তী বছরে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে উক্ত নেতার রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি অঞ্চলের স্বাধীনতার পথকে প্রশস্ত করে।

Dhaka · 2019

উত্তর

বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

উত্তর

বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ একটি অতীব তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক প্রামাণিক দলিল। ২০১৭ সালে ইউনেস্কো এ ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার' এর স্বীকৃতি দিয়েছে। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছেন। তিনি বাংলার মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির কথা বলেছেন। একই সঙ্গে এ ভাষণে তিনি বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকারের দাবি তুলেছেন। সবশেষে বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণে ধর্মনিরপেক্ষতার উল্লেখ করেছেন । তিনি তাঁর বাঙালি জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় হিন্দু-মুসলিম সবার কথাই বলেছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব বিবেচনায় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে এ ভাষণটিকে পঞ্চম তফসিলভুক্ত করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মামলার সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত ঐতিহাসিক আগরতলা মামলার সাদৃশ্য রয়েছে। নিচে ঐতিহাসিক আগরতলা মামলার ফলাফল আলোচনা করা হলো: ঐতিহাসিক আগরতলা মামলার প্রত্যক্ষ ফল ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। এ গণআন্দোলন পরবর্তীতে ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং ১৯৭১-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে পরোক্ষ ভূমিকা রাখে। ১৯৬৮ সালের ১১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে পাকিস্তান সরকার এ মামলা দায়ের করে । মামলার শিরোনাম ছিল 'পাকিস্তান রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' । মামলা চলাকালে ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে জনগণ প্রতিবাদে ফেটে পড়ে। পরবর্তীতে জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে তা গণআন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনই ইতিহাসে ৬৯' এর গণঅভ্যুত্থান হিসেবে পরিচিত। ঐতিহাসিক আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পটভূমি হিসেবে বিবেচিত। এ মামলার কারণেই বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। এর ফলে ১৯৭০ এর নির্বাচনে বাংলার জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় এনে দেয়, যা পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে প্রেরণা জোগায়। উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলার রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক আগরতলা মামলার সুদূরপ্রসারী প্রভাব বিদ্যমান।

উত্তর

আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচন উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ। বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উক্ত নির্বাচন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের রাজনীতিতে ১৯৭০ সালের নির্বাচনের প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। সুদীর্ঘ চব্বিশ বছরের পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা ও অত্যাচারের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেয় এই নির্বাচনে। প্রকৃতপক্ষে সত্তরের নির্বাচনই বাঙালি জাতির ইতিহাসে প্রথম গণতান্ত্রিক অধিকার আদায়ের পথকে সুগম করে। এ নির্বাচনের মাধ্যমেই বাঙালিরা প্রথমবারের মত আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও স্বশাসনের সুযোগ লাভ করে। সত্তরের নির্বাচন আরও প্রমাণ করে, আওয়ামী লীগই পূর্ব বাংলার জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আতঙ্কিত হয়ে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা-বিপত্তির সৃষ্টি করে। তখন বিক্ষুব্ধ জনতার মনের আশা বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাঙালি এ ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। আওয়ামী লীগ নেতৃত্বে অবিচল আস্থা রেখে সমগ্র বাঙালি জাতি আত্মচেতনা ও স্বাধীনতার অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিল। উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৭০-এর নির্বাচন বাঙালি জাতির ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। বস্তুত এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় পরবর্তীকালে বাঙালিদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।