উদ্দীপকে বর্ণিত আন্দোলন ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্দোলন ১৯৫২ এর ভাষা আন্দোলনকে প্রতিফলিত করে যা ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন। পাকিস্তান শাসন আমলে পূর্ব বাংলার অসংখ্য আন্দোলন ও বিক্ষোভ হলেও সেগুলো ছিল প্রধানত রাজনৈতিক আন্দোলন। ভাষা আন্দোলনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ভাষা যতটা রাজনৈতিক উপাদান তার চেয়ে বেশি যুক্তিযুক্তভাবে সাংস্কৃতিক উপাদান। উদ্দীপকে বাঙালির এ আন্দোলনের কথাই বলা হয়েছে। ২৪৭ সালের সিভিল সার্ভিসের একটি পরীক্ষার জন্য ঊর্ধ্ব, হিন্দুসহ নয়টি ভাষা ব্যবহারের অনুমতি দিল বাংলা বাদ দেওয়া হয়। এদিকে ইংরেজি বা উর্ধ্ব কোন প্রদেশের ভাষা ছিল না। যখন বাংলা ভাষাভাষী মানুষ ৫৬.৪০% এবং ৩.২৭% শতাংশ মানুষ উর্দুতে কথা বলে,তখন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা একটি রাজনৈতিক কৌশল হিসেবে সাংস্কৃতিকে ব্যবহার করার দৃষ্টান্ত ছাড়া কিছুই নয়। এদিকে তৎকালীন শাসকরা বাংলাকে হিন্দুদের সাংস্কৃতিক অংশ এবং উর্দু কি পবিত্র ভাষা মনে করত। এক পর্যায়ে এ সাংস্কৃতিকে ইসলামিকরণ করার লক্ষ্যে আরবি হরফে বাংলা লেখা ষড়যন্ত্র শুরু হয়।ফলে বাংলা ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের আঘাত লাগে এবং ভাষা আন্দোলন সংঘটিত হয়। এ আন্দোলনের পিছে যে রাজনৈতিক চেতনা রয়েছে তা কার্যত ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক জাতীয়তাবোধ। তাছাড়া এ আন্দোলনের পেছনে লাগার পাশাপাশি বাঙালি সংস্কৃতির বিভিন্ন অংশকে প্রশ্নবিদ্ধ ও আঘাত করার কারণও বিদ্যমান। সুতরাং বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন রাজনীতির মোড়কে আবৃত একটি সাংস্কৃতিক আন্দোলন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্দোলন ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর