উদ্দীপকে তোমার পঠিত কোন ঐতিহাসিক দাবির সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমার পঠিত ঐতিহাসিক ছয় দফা দাবির সাথে সম্পৃক্ত। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে ছয় দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ছয় দফা দাবি তুলে ধরেন। এ ছয় দফা দাবির অন্তর্ভুক্ত ছিল - শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা ব্যবস্থা,কর ও শুল্ক, বৈদেশিক সম্পর্ক বিষয়ক ও প্রতিরক্ষা ব্যবস্থা। এ দাবি গুলোর মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সকল অধিকারের কথা তুলে ধরা হয়। উদ্দীপকে Y নামক রাষ্ট্রের পশ্চিমাংশের শাসকগোষ্ঠীর পূর্ব অংশের জনগণের ওপর শোষণ ও নির্যাতন শুরু করে। তখনই পূর্ব অংশের জনগণের জনপ্রিয় এক মহান নেতা স্বায়ত্তশাসন সহ বেশকিছু দাবি পেশ করেন। উদ্দীপকের এর ঘটনা স্পষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত বাংলাদেশ স্বাস্থ শাসনের দাবি সম্বলিত ছয় দফা দাবি চিত্র প্রকাশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দাবিটি ছয় দফা দাবির সাথে সম্পৃক্ত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত কোন ঐতিহাসিক দাবির সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর