উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আন্দোলনে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষার করার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল। ১৯৪৭ সালের পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তানের শাসকগোষ্ঠী অগণতান্ত্রিক উপায়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা পাকিস্তানের ৫৬.৪০% লোকের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও ৩.২৭% লোকের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। তাই বাঙালিরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে থাকে এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। ঐদিন ভাষার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালায়।এতে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ অনেকে নিহত হয়। উদ্দীপকের Xনামক রাষ্ট্রের সরকার মাত্র ৫ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। অর্থাৎ শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষাকে উপেক্ষা করে এই ঘোষণা দেন। এর প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে। বেশ কয়েকজন যুবক বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করে। উদ্দীপকের এরূপ ঘটনা পরিক্রমায় আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য খুঁজে পাই। এ সময় বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রতিষ্ঠা করেছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আন্দোলনে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর