উক্ত স্বায়ত্তশাসনের দাবিকে বাংলার মুক্তির সনদ বলা হয়- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত স্বায়ত্তশাসনের দাবি তথা ছয় দফা দাবিকে বাংলার মুক্তির সনদ বলা হয়। - আমি এই বক্তব্যের সাথে একমত। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের চেতনা জন্ম লাভ করে ; আন্দোলন তার বুনিয়াদকে শক্তিশালী করে। এ আন্দোলন বাঙালি জাতিকে তার স্বাধিকার আদায় প্রেরণা দেয়। পাকিস্তান শাসন ও শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালিরা মুক্তির উপায় খুঁজছিল। বাঙালির প্রাণের আকুতি যেন ফুটে ওঠে। বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয় ছয় দফা। ছয় দফা আন্দোলনের চেতনা বাংলার জনগণকে ৬৯ এর গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে আওয়ামী লীগ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছয় দফা কর্মসূচি স্বপক্ষে গণ রায়ের জন্য নির্বাচনী প্রচারণা চালায়। এ নির্বাচনের শেখ মুজিবুর রহমান ৬ দফার পক্ষে পূর্ব পাকিস্তানের জনগণের নিরঙ্কুশ সমর্থন লাভ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৫ মার্চ পূর্ব পাকিস্তানের পাকবাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের ফলে এক দিকে ছয় দফা কর্মসূচি পরিসমাপ্তি ঘটে এবং নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পশ্চিম পাকিস্তান বিভক্ত হয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তাই ছয় দফা ছিল পূর্ব বাংলার জাতির মুক্তির সনদ। শেখ মুজিবুর রহমান যথার্থ ছয় দফা কর্মসূচিকে বাঙালির বাঁচার দাবি বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা দ্বার উন্মুক্ত করার ক্ষেত্রে ছয় দফা দাবির গুরুত্ব ছিল অনস্বীকার্য। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও সঠিক হয়েছে বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত স্বায়ত্তশাসনের দাবিকে বাংলার মুক্তির সনদ বলা হয়- তুমি কি একম…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর