উদ্দীপকে বর্ণিত ঘটনা বাঙালি জনগণকে স্বাধীনতার প্রেরণা দেয়— বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা তথা ঐতিহাসিক আগরতলা মামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরি করেছিল। এই ঘটনাই পরবর্তীতে বাঙালি জনগণকে স্বাধীনতা আন্দোলনে প্রেরণা দেয়। আগরতলা মামলার মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রচারিত ছয় দফা দাবিকে নিশ্চিহ্ন করা। এটি ছিল বাঙালি নেতৃত্বের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান শাসকগোষ্ঠীর ধারাবাহিক ষড়যন্ত্র ও দমননীতির বহিঃপ্রকাশ। স্বৈরাচারী আইয়ুব-মোনায়েম সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করার মানসেই এ ঘৃণ্য ষড়যন্ত্র করে। তবে তাদের মনোবাসনা পূরণ হয়নি। আগরতলা মামলা দায়ের করার পর পাকিস্তানের শাসকচক্র সরকারি প্রচারযন্ত্র কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'পাকিস্তানের শত্রু' বলে প্রচারণা চালাতে থাকে। কিন্তু এর ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মনে বঙ্গবন্ধুর প্রতি বিরূপ মনোভাব জন্মানোর পরিবর্তে শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। এ মামলার কথা দেশব্যাপী জানাজানি হওয়ার পর রাতারাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ছয় দফা কর্মসূচি আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করে। এর মধ্যে সেনাবাহিনী কর্তৃক অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হকের হত্যাকাণ্ড ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। শুরু হয় দেশব্যাপী গণ-আন্দোলন যা পরবর্তীতে ভাসানীর নেতৃত্বে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আগরতলা মামলার প্রত্যক্ষ ফল হিসেবে '৬৯ সালে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয় তা বাঙালি জনগণকে স্বাধীনতা সংগ্রামে প্রেরণা ও সাহস জুগিয়েছিল। এ মামলার ফলে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায় এবং তিনি মামলা থেকে মুক্তি পাওয়ার পর 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন। পরবর্তীতে ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরে বাঙালি জনগণের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া এ সব কিছুকেই আগরতলা মামলার পরোক্ষ ফল বললে অত্যুক্তি হবে না।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা বাঙালি জনগণকে স্বাধীনতার প্রেরণা দেয়— বিশ্লেষ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর