শেয়ারFacebookWhatsApp

উক্ত ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা তথা ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাপক। বায়ান্নর ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটে। নানা ছলচাতুরি করে ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে পূর্ব পাকিস্তানের উপর অত্যাচারের স্টিম রোলার চালায় পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকবর্গ। পূর্ব বাংলার জনগণ ভাষা আন্দোলনের চেতনাকে পুঁজি করে পশ্চিম পাকিস্তানি শাসকবর্গের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সরকার ১৯৬২ সালে ষড়যন্ত্রমূলক শিক্ষাকমিশন গঠন করলে জনগণ তাতে বাধা দেয়। শোষণ-নির্যাতন থেকে অব্যাহতি পেতে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী এতে ভীত হয়ে তা দমন করার জন্য শোষণ-নির্যাতন বাড়িয়ে দেয়। দেয়ালে পিঠ ঠেকে যাবার দরুন পূর্ব পাকিস্তানের জনগণ ১৯৬৯ সালে স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটায় ও তার পতন নিশ্চিত করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করে। ক্ষমতা হস্তান্তরে পশ্চিম পাকিস্তানিরা টালবাহানা করলে তা সংঘাত ডেকে আনে এবং শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের উল্লিখিত ভাষা আন্দোলনের মূল তাৎপর্য এই যে, এ আন্দোলনের চেতনার পথ ধরেই মুক্তি যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

বিশিষ্ট সাংবাদিক জনাব কৌশিক খান টিভি টকশোতে বললেন, “প্রত্যেক জনগোষ্ঠীর ভাষার প্রতি সবার সম্মান থাকা উচিত। কারণ, পাকিস্তান স্বাধীন হবার পর ভাষার স্বীকৃতি না দেওয়ার কারণে আন্দোলন হয়। সে আন্দোলনে সালাম, রফিক ও অন্যরা মৃত্যুবরণ করে।”

Chittagong · 2019

উত্তর

পাকিস্তানের সংবিধান রচিত হয় ১৯৫৬ সালে।

উত্তর

পাকিস্তান সরকার ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে তিনিসহ মোট ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে তাই আগরতলা মামলা নামে পরিচিত। মামলায় উল্লেখ করা হয়েছিল, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঐ কর্মকর্তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সেদেশের সরকারের সাথে এক বৈঠক করে পাকিস্তানকে বিভক্ত করার ষড়যন্ত্র করেছেন। পাকিস্তান সরকারের এ চক্রান্তের বিরুদ্ধে এবং মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুসহ সব বন্দির মুক্তির দাবিতে মওলানা ভাসানীর নেতৃত্বে গণ- আন্দোলন গড়ে ওঠে। তীব্র গণ-আন্দোলনের মুখে আইয়ুব সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত ঘটনাটি হলো ১৯৫২ সালে সংঘটিত বাংলাদেশের ভাষা আন্দোলন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০% লোকের মুখের ভাষা ছিল বাংলা। অন্যদিকে, মাত্র 3.27% জনগোষ্ঠীর মুখের ভাষা ছিল উর্দু। এতদসত্ত্বেও পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' ছাত্র জনতা, বুদ্ধিজীবিরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করে। পরবর্তীতে ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর লিয়াকত আলী খান এবং ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ৩০ জানুয়ারি ঢাকায় 'প্রতিবাদ দিবস' পালিত হয় ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় স্থির হয়, ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে। ২১ ফেব্রুয়ারির কর্মসূচিকে সফল করে তোলার জন্য ৪ ফেব্রুয়ারি 'হরতাল' পালিত হয়। মুসলিম লীগ সরকার ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে এবং সভা, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে । ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সভা, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন বরকত, আব্দুল জব্বার এবং রফিকসহ অন্তত ৪ জন। ফলে আন্দোলন আরো বেগবান হয়। এ আন্দোলনের কারণে মুসলিম লীগ সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা তথা ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাপক। বায়ান্নর ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটে। নানা ছলচাতুরি করে ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে পূর্ব পাকিস্তানের উপর অত্যাচারের স্টিম রোলার চালায় পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকবর্গ। পূর্ব বাংলার জনগণ ভাষা আন্দোলনের চেতনাকে পুঁজি করে পশ্চিম পাকিস্তানি শাসকবর্গের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সরকার ১৯৬২ সালে ষড়যন্ত্রমূলক শিক্ষাকমিশন গঠন করলে জনগণ তাতে বাধা দেয়। শোষণ-নির্যাতন থেকে অব্যাহতি পেতে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী এতে ভীত হয়ে তা দমন করার জন্য শোষণ-নির্যাতন বাড়িয়ে দেয়। দেয়ালে পিঠ ঠেকে যাবার দরুন পূর্ব পাকিস্তানের জনগণ ১৯৬৯ সালে স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটায় ও তার পতন নিশ্চিত করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করে। ক্ষমতা হস্তান্তরে পশ্চিম পাকিস্তানিরা টালবাহানা করলে তা সংঘাত ডেকে আনে এবং শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের উল্লিখিত ভাষা আন্দোলনের মূল তাৎপর্য এই যে, এ আন্দোলনের চেতনার পথ ধরেই মুক্তি যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।