ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানের ঘটনার প্রেক্ষাপট তুলে ধর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছকের প্রশ্ন (?) চিহ্নিত স্থানের ঘটনা দ্বারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। স্বাধীনতাকামী বাঙালি জনগণের আশা-ভরসার মূর্ত প্রতীক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার পথে নিয়ে এসেছিলেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়। নিম্নে এই মহান স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হলো। ১৯৭০ সালে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পাকিস্তানি শাসকদের শোষণের হাত থেকে মুক্তিলাভের আশায় পূর্ব বাংলার জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানারকম ষড়যন্ত্র শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। ২ মার্চ এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ২৫ মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালায়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। ৯৩ হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য এই দিন আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানের ঘটনার প্রেক্ষাপট তুলে ধর।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর