উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আন্দোলনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ভাষা আন্দোলনের মিল রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬ শতাংশ লোকেরই মুখের ভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ৫ম স্থানীয় ভাষা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। মুহাম্মদ আলী জিন্নাহ এবং খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। পূর্ব পাকিস্তানের ছাত্র ও তরুণ সমাজ এ ঘোষণার প্রতিবাদ জানায় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারা পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণা দেয় । এ কর্মসূচিকে বানচাল করার জন্য শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করে । কিন্তু ঢাকায় ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি করলে শহিদ হন বরকত, জব্বার, রফিকসহ আরো অনেকে। ফলে ভাষা আন্দোলন আরো বেগবান হয়। এ আন্দোলনের ফলশ্রুতিতে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। উদ্দীপকেও দেখা যায়, 'ক' রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে বাদ দিয়ে সরকার ৫ম স্থানীয় ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। জনগণ সরকারের এ সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়ে। সুতরাং তাদের এ বিক্ষোভ ও আন্দোলনের সাথে বাঙালির ১৯৫২ সালের ভাষা আন্দোলন সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আন্দোলনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর