শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখতে পাই যে, 'ক' রাষ্ট্রের জনপ্রিয় রাজনৈতিক নেতা জনাব হাবিবুর রহমান তার জীবনের গুরুত্বপূর্ণ এক জনসভায় শাসকদের নিকট সামরিক আইন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার ৭ মার্চের জনসভায় অনুরূপ শর্ত সম্বলিত ভাষণ প্রদান করেন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) প্রায় ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি বাংলার মানুষের মুক্তির কথা বলেন। এ ভাষণে তিনি শাসকগোষ্ঠীর কাছে চারটি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো- ১. সামরিক আইন প্রত্যাহার করতে হবে, ২. সামরিক বাহিনীর সমস্ত লোককে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, ৩. গণহত্যার তদন্ত করতে হবে এবং ৪. জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উত্থাপিত উক্ত দাবিগুলোর মধ্যে ৩টি দাবিই উদ্দীপকের হাবিবুর রহমানের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদৃশ্য আছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কি? ব্যাখ…

উদ্দীপক

হাবিবুর রহমান 'ক' রাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক জনসভায় শাসকদের নিকট শর্ত দেন— সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

Rajshahi · 2019

উত্তর

সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার ৮টি প্রতিবেশী রাষ্ট্র নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

উত্তর

প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গঠিত বিশেষ বিচার ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানের ১১৭নং অনুচ্ছেদ অনুযায়ী কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য আইনের দ্বারা গঠিত প্রতিষ্ঠানকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে। এটি বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি অভিনব ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশের জাতীয় সংসদ আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখতে পাই যে, 'ক' রাষ্ট্রের জনপ্রিয় রাজনৈতিক নেতা জনাব হাবিবুর রহমান তার জীবনের গুরুত্বপূর্ণ এক জনসভায় শাসকদের নিকট সামরিক আইন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার ৭ মার্চের জনসভায় অনুরূপ শর্ত সম্বলিত ভাষণ প্রদান করেন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) প্রায় ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি বাংলার মানুষের মুক্তির কথা বলেন। এ ভাষণে তিনি শাসকগোষ্ঠীর কাছে চারটি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো- ১. সামরিক আইন প্রত্যাহার করতে হবে, ২. সামরিক বাহিনীর সমস্ত লোককে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, ৩. গণহত্যার তদন্ত করতে হবে এবং ৪. জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উত্থাপিত উক্ত দাবিগুলোর মধ্যে ৩টি দাবিই উদ্দীপকের হাবিবুর রহমানের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদৃশ্য আছে।

উত্তর

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব অপরিসীম। উক্ত ভাষণ বাংলার জনগণকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন তা এককথায় অনন্য। উক্ত ভাষণে বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার ইতিহাস ও নির্বাচনে বিজয়ী বাঙালিদের সাথে প্রতারণার ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণ থেকে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা এবং মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। 'তোমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো', 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো', 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রভৃতি বক্তব্যের মাধ্যমে তিনি বাঙালির মনের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তোলেন। এ ভাষণে তিনি প্রতিরোধ সংগ্রাম, যুদ্ধের কলা- কৌশল এবং শত্রু মোকাবিলার উপায় সম্পর্কেও দিক-নির্দেশনা দিয়েছিলেন। মূলত বঙ্গবন্ধুর এ জ্বালাময়ী ভাষণে উদ্বুদ্ধ হয়েই সাত কোটি নিরীহ বাঙালি রাতারাতি যোদ্ধায় পরিণত হয় এবং পাকিস্তানিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে থাকে। এ ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল। উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জনগণকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।