উদ্দীপকের জ্যাকবের দেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধানের মধ্যে তুমি কোনটি উত্তম বলে মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের জ্যাকবের দেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধানের মধ্যে আমি বাংলাদেশের সংবিধানকে উত্তম বলে মনে করি। উদ্দীপকে জ্যাকবের দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের যেসব বিষয়ে সাদৃশ্য রয়েছে তা হলো— লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। তারপরও উদ্দীপকের জ্যাকবের দেশের সংবিধান অপেক্ষা বাংলাদেশের সংবিধান উত্তম। কেননা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপরিচালনার মূলনীতিসমূহ সন্নিবেশিত আছে; যা জ্যাকবের দেশের সংবিধানে নেই। এই দিক থেকে বাংলাদেশের সংবিধান উত্তম। বাংলাদেশের সংবিধানের ২য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ লিপিবদ্ধ করা আছে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হলো— জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের আইনসভা এককক্ষবিশিষ্ট এবং সংবিধান সংশোধন পদ্ধতিও সামঞ্জস্যপূর্ণ। সহজও নয়, আবার কঠিনও নয়। যা জ্যাকবের দেশের সংবিধান সংশোধন পদ্ধতি অপেক্ষা শ্রেয়। কারণ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান সংশোধন করা অনেক কঠিন। এখানে সংবিধানের কোনো ধারা পরিবর্তন করতে হলে উচ্চ ও নিম্ন উভয় কক্ষের সম্মতির প্রয়োজন হয়। এই দিক থেকেও বাংলাদেশের সংবিধান উত্তম। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্রপরিচালনার মূলনীতির উল্লেখ থাকায় বাংলাদেশের সংবিধান উদ্দীপকের জ্যাকবের দেশের সংবিধান অপেক্ষা উত্তম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জ্যাকবের দেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধানের মধ্যে তুমি …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর