শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক আন্দোলনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর শতকরা ৫৬ ভাগের মাতৃভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী ৫ শতাংশের কম মানুষের ভাষা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৮ সালে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এবং পরে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীনসহ একাধিক পাকিস্তানি নেতা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ ও বুদ্ধিজীবীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ তাদের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানায়। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে ওঠে। কয়েকবছর ধরে চলা এ আন্দোলন ১৯৫২ সালে তুঙ্গে ওঠে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা সে বছরের ২১ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ডাক দেন। এ কর্মসূচিকে বানচাল করার জন্য শাসকগোষ্ঠী ঢাকায় ১৪৪ ধারা জারি করে। কিন্তু ছাত্রজনতা ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাক৷ বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করে। মিছিলে পুলিশ লাঠিচার্জ ও একপর্যায়ে গুলি করলে জব্বার, বরকত, রফিক শহীদ হন। অনেকে আহত হন । মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার এ আন্দোলনে পরে শফিউর, সালামসহ আরও মানুষ হতাহত হন। ক্রমেই ভাষা আন্দোলন তীব্রতর হয়। পরিণতিতে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। উদ্দীপকেও দেখা যায়, “ক' রাষ্ট্রের সরকার মাত্র ৩ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে এবং জীবন দিয়ে তা প্রতিরোধ করে। তাদের এ আন্দোলন ও প্রতিরোধ কর্মসূচির সাথে বাঙালির ১৯৫২ সালের ভাষা আন্দোলন সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক আন্দোলনের সাদৃশ্য আছে কি? ব…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের সরকার মাত্র ৩ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে এবং জীবন দিয়ে তা প্রতিরোধ করে।

Dhaka · 2018

উত্তর

ছয়দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত বাঙালির অধিকার আদায়ের ৬টি গুরুত্বপূর্ণ দাবি সংবলিত কর্মসূচি।

উত্তর

যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক জোটকে বোঝায়। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে ভোটে লড়ার পরিকল্পনা করে। এর পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের (পরে আওয়ামী লীগ) কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি এবং গণতন্ত্রী দল । নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর শতকরা ৫৬ ভাগের মাতৃভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী ৫ শতাংশের কম মানুষের ভাষা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৮ সালে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এবং পরে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীনসহ একাধিক পাকিস্তানি নেতা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ ও বুদ্ধিজীবীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ তাদের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানায়। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে ওঠে। কয়েকবছর ধরে চলা এ আন্দোলন ১৯৫২ সালে তুঙ্গে ওঠে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা সে বছরের ২১ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ডাক দেন। এ কর্মসূচিকে বানচাল করার জন্য শাসকগোষ্ঠী ঢাকায় ১৪৪ ধারা জারি করে। কিন্তু ছাত্রজনতা ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাক৷ বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করে। মিছিলে পুলিশ লাঠিচার্জ ও একপর্যায়ে গুলি করলে জব্বার, বরকত, রফিক শহীদ হন। অনেকে আহত হন । মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার এ আন্দোলনে পরে শফিউর, সালামসহ আরও মানুষ হতাহত হন। ক্রমেই ভাষা আন্দোলন তীব্রতর হয়। পরিণতিতে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। উদ্দীপকেও দেখা যায়, “ক' রাষ্ট্রের সরকার মাত্র ৩ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে এবং জীবন দিয়ে তা প্রতিরোধ করে। তাদের এ আন্দোলন ও প্রতিরোধ কর্মসূচির সাথে বাঙালির ১৯৫২ সালের ভাষা আন্দোলন সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে আলোচিত আন্দোলন অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলন প্রকৃতই বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত করে। পাকিস্তানের মোট জনগোষ্ঠীর শতকরা ৫৬ ভাগ লোকের মুখের ভাষা ছিল বাংলা। তা সত্ত্বেও পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রতিবাদে ১৯৪৮ সালেই ভাষা আন্দোলনের সূচনা ঘটে যা কয়েকবছর ধরে চলে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানিদের মদদপুষ্ট শাসকগোষ্ঠী ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে জব্বার, বরকত, রফিকসহ অনেকে হতাহত হন। এ আন্দোলনই বাঙালি জাতির ইতিহাসে ভাষা আন্দোলন নামে খ্যাত। ভাষা আন্দোলনের চেতনা পরবর্তীকালে বাঙালির প্রতিটি গণ-আন্দোলনে প্রেরণা যোগায় এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে উদ্দীপনা যুগিয়েছিল বায়ান্নর আন্দোলন । ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ছয়দফা তথা স্বাধিকারের পক্ষে রায় দেয়। পাকিস্তানি শাসকগোষ্ঠী এই নির্বাচনের ফলকে সম্মান জানাতে অস্বীকৃতি জানিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলে। নয়মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন প্রকৃতই বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত করে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।