উদ্দীপকে বর্ণিত আন্দোলন স্বাধীনতার সূত্রপাত করে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত আন্দোলন অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলন প্রকৃতই বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত করে। পাকিস্তানের মোট জনগোষ্ঠীর শতকরা ৫৬ ভাগ লোকের মুখের ভাষা ছিল বাংলা। তা সত্ত্বেও পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রতিবাদে ১৯৪৮ সালেই ভাষা আন্দোলনের সূচনা ঘটে যা কয়েকবছর ধরে চলে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানিদের মদদপুষ্ট শাসকগোষ্ঠী ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে জব্বার, বরকত, রফিকসহ অনেকে হতাহত হন। এ আন্দোলনই বাঙালি জাতির ইতিহাসে ভাষা আন্দোলন নামে খ্যাত। ভাষা আন্দোলনের চেতনা পরবর্তীকালে বাঙালির প্রতিটি গণ-আন্দোলনে প্রেরণা যোগায় এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে উদ্দীপনা যুগিয়েছিল বায়ান্নর আন্দোলন । ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ছয়দফা তথা স্বাধিকারের পক্ষে রায় দেয়। পাকিস্তানি শাসকগোষ্ঠী এই নির্বাচনের ফলকে সম্মান জানাতে অস্বীকৃতি জানিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলে। নয়মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন প্রকৃতই বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্দোলন স্বাধীনতার সূত্রপাত করে- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর