'খ' উপজাতির দাবি মেনে নেওয়ায় রাষ্ট্রটিতে কী ধরনের ইতিবাচক প্রভাব পড়বে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'খ' উপজাতির দাবি মেনে নেওয়ায় রাষ্ট্রটিতে ইতিবাচক প্রভাব পড়বে। উদ্দীপকে দেখা যায়, একটি দেশের 'খ' উপজাতির জনগোষ্ঠী রাষ্ট্রীয় ভাষায় পড়ালেখা করলেও তাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তারা তাদের বর্ণমালাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানায় । সরকার উপজাতীয় জনগোষ্ঠীর ন্যায়সংগত দাবি মেনে নেয়। মাতৃভাষার মাধ্যমে যেকোনো জনগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। তাই মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি তাদের কাছে অনেক বড় সম্মানের বিষয়। 'খ' উপজাতির বর্ণমালা তথা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ফলে সরকারের প্রতি তাদের আস্থা ও আনুগত্য দুটিই বেড়েছে। এর ফলে তারা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করবে এবং সরকারের সাথে তাদের একটি সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। আমার পঠিত বইয়ের বায়ান্নর ভাষা আন্দোলনের পরিণতিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ঐক্য সুদৃঢ় হয়নি; বরং তিক্ততা বৃদ্ধি পেয়েছে। এর জন্য দায়ী পাকিস্তানিদের স্বৈরতান্ত্রিক মনোভাব। তবে এর ফলে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং বাঙালি জাতীয়তাবাদ দানা বাঁধে। বায়ান্নর ভাষা আন্দোলন পরবর্তীতে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট জোট বেঁধে নির্বাচন করলে পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটে। ১৯৬২ সালে অগণতান্ত্রিক শিক্ষাকমিশন গঠন করলে জনগণ তার বিরোধিতা করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী দিন দিন বাঙালিদের ওপর শোষণ-নির্যাতন বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বায়ান্নর ভাষা আন্দোলনের পরিণতি ছিল বিপরীতমুখী।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'খ' উপজাতির দাবি মেনে নেওয়ায় রাষ্ট্রটিতে কী ধরনের ইতিবাচক প্রভাব …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর