শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তোমার পঠিত কোন সংবিধানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আমার পঠিত ১৯৫৬ সালের সংবিধানের কথা বলা হয়েছে। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন পরবর্তী সময়ে পাকিস্তানের সংবিধান প্রণয়নের গতি বৃদ্ধি পায়। এ সময় 'খসড়া সংবিধান প্রণীত হয়। তবে তা পরিষদে গৃহীত হওয়ার পূর্বেই পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ২৪ অক্টোবর পরিষদ বিলুপ্ত করে জরুরি অবস্থা জারি করেন। মালিক গোলাম মোহাম্মদ এক আদেশের মাধ্যমে ১৯৫৫ সালের ২৮ মে 'দ্বিতীয় গণপরিষদ' গঠন করেন। দ্বিতীয় গণপরিষদের ৮০ জন সদস্যের মধ্যে অর্ধেক পূর্ব এবং অর্ধেক পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচিত হয়েছিলেন। ১৯৫৫ সালের ৭ জুলাই পাকিস্তানের মারিতে দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের গণপরিষদের সদস্যদের মধ্যে সমঝোতামূলক একটি দলিল স্বাক্ষরিত হয়। এ সমঝোতামূলক দলিলটিকে 'মারি চুক্তি' নামে আখ্যায়িত করা হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি পাকিস্তানের আইনমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী দ্বিতীয় গণপরিষদে 'পাকিস্তান সংবিধান বিল' উত্থাপন করেন। ব্যাপক আলোচনা এবং কয়েকটি সংশোধনীর পর ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বিলটি গণপরিষদে চূড়ান্তভাবে গৃহীত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে আইনটি পাকিস্তানের প্রথম সংবিধান হিসেবে কার্যকর হয়। উদ্দীপকে দেখা যায়, P নামক ঔপনিবেশিক রাষ্ট্রের একটি নির্বাচনে শাসক দলের ব্যাপক ভরাডুবি হয় । নির্বাচনে বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করে ও বিজয়ী হয়। এই নির্বাচনের পরই দেশটিতে একটি সংবিধান রচিত হয় এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। এটি পাকিস্তানের ১৯৫৬ সালের সংবিধানের সাথেই সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে তোমার পঠিত কোন সংবিধানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

P নামক ঔপনিবেশিক রাষ্ট্রের একটি নির্বাচনে শাসক দলের ব্যাপক ভরাডুবি হয়। নির্বাচনে বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করে ও বিজয়ী হয়। এই নির্বাচনের পরই দেশটিতে একটি সংবিধান রচিত হয় এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। তাছাড়া উক্ত নির্বাচন তৎকালীন রাজনীতিতে এক সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে।

Jessore · 2019

উত্তর

মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

উত্তর

ছয় দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ৬টি দাবি সংবলিত একটি কর্মসূচি। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্বাঞ্চলের জনগণের প্রতি নানা অবিচার, শোষণ-বঞ্চনা ও নির্যাতন শুরু করে। চাকরি, কৃষি, শিল্পসহ অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তারা পাহাড়সম বৈষম্য তৈরি করে। এ অবস্থায় বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি পেশ করেন। তিনি এ কর্মসূচিকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন এ দাবির মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত ১৯৫৬ সালের সংবিধানের কথা বলা হয়েছে। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন পরবর্তী সময়ে পাকিস্তানের সংবিধান প্রণয়নের গতি বৃদ্ধি পায়। এ সময় 'খসড়া সংবিধান প্রণীত হয়। তবে তা পরিষদে গৃহীত হওয়ার পূর্বেই পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ২৪ অক্টোবর পরিষদ বিলুপ্ত করে জরুরি অবস্থা জারি করেন। মালিক গোলাম মোহাম্মদ এক আদেশের মাধ্যমে ১৯৫৫ সালের ২৮ মে 'দ্বিতীয় গণপরিষদ' গঠন করেন। দ্বিতীয় গণপরিষদের ৮০ জন সদস্যের মধ্যে অর্ধেক পূর্ব এবং অর্ধেক পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচিত হয়েছিলেন। ১৯৫৫ সালের ৭ জুলাই পাকিস্তানের মারিতে দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের গণপরিষদের সদস্যদের মধ্যে সমঝোতামূলক একটি দলিল স্বাক্ষরিত হয়। এ সমঝোতামূলক দলিলটিকে 'মারি চুক্তি' নামে আখ্যায়িত করা হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি পাকিস্তানের আইনমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী দ্বিতীয় গণপরিষদে 'পাকিস্তান সংবিধান বিল' উত্থাপন করেন। ব্যাপক আলোচনা এবং কয়েকটি সংশোধনীর পর ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বিলটি গণপরিষদে চূড়ান্তভাবে গৃহীত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে আইনটি পাকিস্তানের প্রথম সংবিধান হিসেবে কার্যকর হয়। উদ্দীপকে দেখা যায়, P নামক ঔপনিবেশিক রাষ্ট্রের একটি নির্বাচনে শাসক দলের ব্যাপক ভরাডুবি হয় । নির্বাচনে বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করে ও বিজয়ী হয়। এই নির্বাচনের পরই দেশটিতে একটি সংবিধান রচিত হয় এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। এটি পাকিস্তানের ১৯৫৬ সালের সংবিধানের সাথেই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

তৎকালীন পাকিস্তানের রাজনীতির প্রেক্ষাপটে উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের গুরুত্ব ছিল অপরিসীম। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় বাঙালি জাতির স্বাধিকার আদায়ের আন্দোলনে ঐক্য গড়ে তোলে ও জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। এ নির্বাচনে বাঙালি মধ্যবিত্ত শ্রেণির প্রার্থী, বিশেষ করে আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী শ্রেণি বিপুল ভোটে জয়লাভ করে। পরবর্তীকালে রাজনীতিতে তাদের গুরুত্ব বৃদ্ধি পায়। এ নির্বাচনের ফলে মুসলিম লীগের ভরাডুবি ঘটে। ভাষা আন্দোলনবিরোধী পদক্ষেপ, লবণ সংকট, পাট শিল্পে কেলেঙ্কারি, দুর্নীতি ইত্যাদি বাঙালিদের মনে মুসলিম লীগের প্রতি অসন্তুষ্টির জন্ম দেয়। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট নির্বাচনি ইশতেহারে স্বায়ত্তশাসনের দাবি করে এবং ২১ দফা কর্মসূচি সংযোজন করে। যুক্তফ্রন্ট নির্বাচনে অসাম্প্রদায়িক রাজনীতির ধারাই জয়যুক্ত হয়। এর ফলে পরবর্তী সময়ের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনা আরও বিস্তৃত হয়। ১৯৫৪ সালের নির্বাচনের মধ্য দিয়ে বাংলার জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। এই সচেতনতাবোধ থেকে পরবর্তীকালে আন্দোলনে তারা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা লাভ করে। উপরের আলোচনায় প্রমাণিত হয়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।