শেয়ারFacebookWhatsApp

উক্ত ঘটনায় বাঙালির বিজয়ের ইতিহাস বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা তথা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ইতিহাস প্রতিরোধ আর বীরত্বের গৌরবে ভাস্বর। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। ১৯৭১ সালের ২৬ মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সাবেক ইপিআর, পুলিশ, আনসার, ছাত্র, যুবক, কৃষকসহ যুদ্ধে ইচ্ছুক লোকদের নিয়ে গঠিত হয় মুক্তিবাহিনী। এ বাহিনী মূলত দুইটি পদ্ধতি অবলম্বন করে পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবিলা শুরু করে। এ পদ্ধতিগুলো হলো: ১. অভ্যন্তরীণ প্রতিরোধ ও যুদ্ধ: বর্বর হানাদার বাহিনী বাংলার দখলকৃত অঞ্চলসমূহে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ প্রভৃতি জঘন্যতম অপকর্মে লিপ্ত হয়। বাঙালি যুবক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরে গ্রাম-গঞ্জ ও শহরে গোপনে সংগঠিত হয়ে পাক বাহিনীকে গেরিলা পদ্ধতিতে পর্যুদস্ত করতে থাকে। ২. যৌথ বাহিনীর আক্রমণ: মুক্তিযুদ্ধ চলাকালে এক পর্যায়ে ভারত সরকার সেনাবাহিনী দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে থাকে। এ বাহিনীটি মিত্র বাহিনী নামে পরিচিত ছিল। পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করার লক্ষ্যে ২১ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড গঠন করা হয়। এ যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ যুদ্ধ তৎপরতা শুরু করলে হানাদার বাহিনীর পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ১২ ডিসেম্বর ঢাকার বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনার ওপর যৌথবাহিনী বিমান হামলা চালায় এবং চতুর্দিক থেকে তারা ঢাকা অভিমুখে রওনা হয়। এরই মধ্যে দেশের বিভিন্ন সীমান্তবর্তী রণাঙ্গণে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ শুরু হয়ে যায়। ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকা ব্যতীত দেশের অন্য সব বড় শহর ও সেনানিবাসে পাকবাহিনী আত্মসমর্পণ করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে কালো দিন। নিশ্চিত পরাজয়কে সামনে রেখে হতবিহ্বল পাক বাহিনী বাঙালি বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে রাজাকার ও আলবদরদের সহায়তায় হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়ন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর। ওই দিন পাকিস্তানি বাহিনী আর কোনো গত্যন্তর না পেয়ে তাদের শোচনীয় পরাজয় মেনে নেয় এবং যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর মাধ্যমে পৃথিবীর বুকে চিত্রিত হয় লাল-সবুজের মানচিত্র।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত ঘটনায় বাঙালির বিজয়ের ইতিহাস বিশ্লেষণ কর।

Chittagong · 2019

উত্তর

ছয়-দফা কর্মসূচি উত্থাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

উত্তর

মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করার লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। মেহেরপুরে অবস্থিত বৈদ্যনাথতলা গ্রামে গঠিত এ অস্থায়ী সরকারই 'মুজিবনগর সরকার' নামে পরিচিত। মুজিবনগর সরকারের গঠন অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। এ সরকারই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ছকের প্রশ্ন (?) চিহ্নিত স্থানের ঘটনা দ্বারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। স্বাধীনতাকামী বাঙালি জনগণের আশা-ভরসার মূর্ত প্রতীক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার পথে নিয়ে এসেছিলেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়। নিম্নে এই মহান স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হলো। ১৯৭০ সালে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পাকিস্তানি শাসকদের শোষণের হাত থেকে মুক্তিলাভের আশায় পূর্ব বাংলার জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানারকম ষড়যন্ত্র শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। ২ মার্চ এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ২৫ মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালায়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। ৯৩ হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য এই দিন আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা তথা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ইতিহাস প্রতিরোধ আর বীরত্বের গৌরবে ভাস্বর। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। ১৯৭১ সালের ২৬ মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সাবেক ইপিআর, পুলিশ, আনসার, ছাত্র, যুবক, কৃষকসহ যুদ্ধে ইচ্ছুক লোকদের নিয়ে গঠিত হয় মুক্তিবাহিনী। এ বাহিনী মূলত দুইটি পদ্ধতি অবলম্বন করে পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবিলা শুরু করে। এ পদ্ধতিগুলো হলো: ১. অভ্যন্তরীণ প্রতিরোধ ও যুদ্ধ: বর্বর হানাদার বাহিনী বাংলার দখলকৃত অঞ্চলসমূহে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ প্রভৃতি জঘন্যতম অপকর্মে লিপ্ত হয়। বাঙালি যুবক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরে গ্রাম-গঞ্জ ও শহরে গোপনে সংগঠিত হয়ে পাক বাহিনীকে গেরিলা পদ্ধতিতে পর্যুদস্ত করতে থাকে। ২. যৌথ বাহিনীর আক্রমণ: মুক্তিযুদ্ধ চলাকালে এক পর্যায়ে ভারত সরকার সেনাবাহিনী দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে থাকে। এ বাহিনীটি মিত্র বাহিনী নামে পরিচিত ছিল। পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করার লক্ষ্যে ২১ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড গঠন করা হয়। এ যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ যুদ্ধ তৎপরতা শুরু করলে হানাদার বাহিনীর পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ১২ ডিসেম্বর ঢাকার বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনার ওপর যৌথবাহিনী বিমান হামলা চালায় এবং চতুর্দিক থেকে তারা ঢাকা অভিমুখে রওনা হয়। এরই মধ্যে দেশের বিভিন্ন সীমান্তবর্তী রণাঙ্গণে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ শুরু হয়ে যায়। ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকা ব্যতীত দেশের অন্য সব বড় শহর ও সেনানিবাসে পাকবাহিনী আত্মসমর্পণ করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে কালো দিন। নিশ্চিত পরাজয়কে সামনে রেখে হতবিহ্বল পাক বাহিনী বাঙালি বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে রাজাকার ও আলবদরদের সহায়তায় হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়ন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর। ওই দিন পাকিস্তানি বাহিনী আর কোনো গত্যন্তর না পেয়ে তাদের শোচনীয় পরাজয় মেনে নেয় এবং যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর মাধ্যমে পৃথিবীর বুকে চিত্রিত হয় লাল-সবুজের মানচিত্র।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।