শেয়ারFacebookWhatsApp

'খ' জনগোষ্ঠীর দাবির সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তার প্রেক্ষাপট বর্ণনা কর।

উত্তর: 'খ' জনগোষ্ঠীর দাবির সাথে আমার পাঠ্যবইয়ের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তা হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় বলেন, 'পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু'। ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবারো একই ঘোষণা দেন। বাঙালি ছাত্র সমাজ ও বুদ্ধিজীবীরা এর প্রতিবাদ করেন এবং ভাষা আন্দোলনের সূচনা হয়। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানের এক জনসভায় পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ঘোষণা করেন, 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ৩০ জানুয়ারি ঢাকায় 'প্রতিবাদ দিবস' পালিত হয়। ১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়। মুসলিম লীগ সরকার ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি এবং সভা, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে। ২১ ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ গুলি চালায়। ২২ ফেব্রুয়ারির দৈনিক আজাদের রিপোর্ট অনুযায়ী গুলিতে শহিদ হয়েছিলেন অন্তত ৪ জন- রফিক উদ্দিন, সালাহুদ্দিন, আবুল বরকত ও আব্দুল জব্বার।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

'খ' জনগোষ্ঠীর দাবির সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ …

উদ্দীপক

একটি দেশের 'খ' উপজাতির জনগোষ্ঠী রাষ্ট্রীয় ভাষায় পড়ালেখা করলেও তাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তারা তাদের বর্ণমালাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানায়। সরকার উপজাতীয় জনগোষ্ঠীর ন্যায়সংগত দাবি মেনে নেয়।

Sylhet · 2019

উত্তর

মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

উত্তর

যুক্তফ্রন্ট গঠনের লক্ষ্য ছিল ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করা। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের অন্য গুরুত্বপূর্ণ সমমনা রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়। ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি এবং গণতন্ত্রী দল। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।

উত্তর

'খ' জনগোষ্ঠীর দাবির সাথে আমার পাঠ্যবইয়ের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তা হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় বলেন, 'পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু'। ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবারো একই ঘোষণা দেন। বাঙালি ছাত্র সমাজ ও বুদ্ধিজীবীরা এর প্রতিবাদ করেন এবং ভাষা আন্দোলনের সূচনা হয়। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানের এক জনসভায় পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ঘোষণা করেন, 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ৩০ জানুয়ারি ঢাকায় 'প্রতিবাদ দিবস' পালিত হয়। ১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়। মুসলিম লীগ সরকার ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি এবং সভা, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে। ২১ ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ গুলি চালায়। ২২ ফেব্রুয়ারির দৈনিক আজাদের রিপোর্ট অনুযায়ী গুলিতে শহিদ হয়েছিলেন অন্তত ৪ জন- রফিক উদ্দিন, সালাহুদ্দিন, আবুল বরকত ও আব্দুল জব্বার।

উত্তর

'খ' উপজাতির দাবি মেনে নেওয়ায় রাষ্ট্রটিতে ইতিবাচক প্রভাব পড়বে। উদ্দীপকে দেখা যায়, একটি দেশের 'খ' উপজাতির জনগোষ্ঠী রাষ্ট্রীয় ভাষায় পড়ালেখা করলেও তাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তারা তাদের বর্ণমালাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানায় । সরকার উপজাতীয় জনগোষ্ঠীর ন্যায়সংগত দাবি মেনে নেয়। মাতৃভাষার মাধ্যমে যেকোনো জনগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। তাই মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি তাদের কাছে অনেক বড় সম্মানের বিষয়। 'খ' উপজাতির বর্ণমালা তথা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ফলে সরকারের প্রতি তাদের আস্থা ও আনুগত্য দুটিই বেড়েছে। এর ফলে তারা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করবে এবং সরকারের সাথে তাদের একটি সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। আমার পঠিত বইয়ের বায়ান্নর ভাষা আন্দোলনের পরিণতিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ঐক্য সুদৃঢ় হয়নি; বরং তিক্ততা বৃদ্ধি পেয়েছে। এর জন্য দায়ী পাকিস্তানিদের স্বৈরতান্ত্রিক মনোভাব। তবে এর ফলে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং বাঙালি জাতীয়তাবাদ দানা বাঁধে। বায়ান্নর ভাষা আন্দোলন পরবর্তীতে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট জোট বেঁধে নির্বাচন করলে পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটে। ১৯৬২ সালে অগণতান্ত্রিক শিক্ষাকমিশন গঠন করলে জনগণ তার বিরোধিতা করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী দিন দিন বাঙালিদের ওপর শোষণ-নির্যাতন বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বায়ান্নর ভাষা আন্দোলনের পরিণতি ছিল বিপরীতমুখী।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।