উদ্দীপকের আন্দোলনের সাথে পাকিস্তানের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আন্দোলনের সাথে পূর্বপাকিস্তানের বাঙালিদের অন্যতম বড় আন্দোলন ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে। আইয়ুব খান ১৯৫৮ সালে ক্ষমতা দখল করার পর পাকিস্তানে সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠা করেন। তিনি পূর্ব বাংলার জনগণের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বৈষম্য দূরীকরণ এবং স্বায়ত্তশাসনের দাবিকে উপেক্ষা করেন। ৬ দফা আন্দোলনকে ব্যর্থ করার জন্য ১৯৬৮ সালে আইয়ুব সরকার বাঙালির জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক ব্যক্তির নামে আগরতলা মামলা দায়ের করে। উক্ত মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের পদত্যাগ, ১৯৬২ সালের সংবিধান বাতিল, 'এক ব্যক্তি এক ভোটের' ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পূর্ব বাংলার জনগণ সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনই ৬৯ সালের গণঅভ্যুত্থান নামে খ্যাত। গণআন্দোলনে ভীত হয়ে আইয়ুব সরকার বঙ্গবন্ধুসহ অন্য বন্দিদের মুক্তি দিতে বাধ্য হয়। উদ্দীপকের বর্ণনায়ও দেখা যায়, 'ক' অঞ্চলের এক নন্দিত নেতাকে স্বৈরাচারী শাসকগোষ্ঠী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে কারাগারে নিয়ে যায়। সরকারের এই ষড়যন্ত্রমূলক ও প্রহসনমূলক মামলার প্রতিবাদে সারাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। মিছিলে মিছিলে প্রকম্পিত হতে থাকে রাজপথ। গণআন্দোলনের চাপে সরকার মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দির মুক্তি দিতে বাধ্য হয়; যা আমার পঠিত ১৯৬৯ সালের গণআন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। বাঙালির মুক্তির সনদ ছয়দফা দাবিকে নস্যাৎ করার জন্য তৎকালীন পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আগরতলা মামলা নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। কিন্তু গণআন্দোলনের মুখে সরকার উক্ত মামলা তুলে নেয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আন্দোলনের সাথে পাকিস্তানের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর