উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নির্বাচন পাকিস্তানে জাতীয় সংহতির ক্ষেত্রে কী সমস্যা তৈরি করেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচন পাকিস্তানের জাতীয় সংহতির ক্ষেত্রে বিরাট সমস্যা তৈরি করেছিল।১৯৭০ সালের নির্বাচন অবিভক্ত পাকিস্তান রাষ্ট্রের প্রথম ও শেষ নির্বাচন। প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত এ নির্বাচন ছিল বাঙালিদের মুক্তির প্রেরণা। এ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করেই পাকিস্তানে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল যার সমাপ্তি ঘটে বাংলাদেশের উত্থানের মধ্য দিয়ে।১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক উভয় পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হওয়া ন্যায়সংগত অধিকার ছিল। কিন্তু পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করে। ১৯৭১ সালের ১লা মার্চ ইয়াহিয়া খান ৩রা মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে। এই ঘোষণার সাথে সাথে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনার জের ধরে ইয়াহিয়া খান পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে। কিন্তু এই ঘোষণায় আস্থা রাখতে না পেরে আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জনসভার আয়োজন করা হয়। এ জনসভায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। তার নির্দেশ অনুযায়ী দেশে ব্যাপকভাবে অসহযোগ আন্দোলন পরিচালিত হয়। এ আন্দোলনের একপর্যায়ে ২৫-এ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী এদেশে নির্বিচারে গণহত্যা চালায়। এ ঘটনার প্রেক্ষাপটেই ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পাকিস্তানি স্বার্থবাদী শাসকদের ষড়যন্ত্রে এদেশে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর এর ফলেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নির্বাচন পাকিস্তানে জাতীয় সংহতির ক্ষে…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর